কেল্লা থেকে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন নতুন বর বউ। বালি বা মালদ্বীপ নয় ভারতের এই জায়গায় হানিমুনে গিয়েছেন আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi)। মধুচন্দ্রিমার সেই রোমান্টিক ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গলায় মঙ্গলসূত্রের সাথে ওয়েস্টার্ন সাজে একদম বউ বেশে তৈরি কৌশাম্বি। সমুদ্রের জলে নতুন বউ ভিজে কাক। মধুচন্দ্রিমার সাতটি ছবি ইতিমধ্যেই শেয়ার করেছেন তিনি। একটি ছবি তোলা হয়েছে পিছন থেকে। কেল্লা থেকে সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছেন। পরের ছবিতে হলুদ শর্টস পরে দেখা গেল কৌশাম্বিকে সঙ্গে সাদা শার্ট। তৃতীয় ছবিটি তোলা হয়েছে কোনো রেস্টুরেন্টে। রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনারের ছবি ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি (Adrit-Kaushambi)।
ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আদৃত কৌশাম্বির গন্তব্য নর্থ গোয়া। শেয়ার করা বেশিরভাগ ছবি আগুয়াটা ফোর্টে। বিয়ের পর থেকে অনুরাগীদের প্রশ্ন ছিল মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন আদৃত-কৌশম্বি (Adrit-Kaushambi)। যদিও নিজেরা সে বিষয়ে মুখ খোলেননি। সরাসরি মধুচন্দ্রিমা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি। বিয়ের সপ্তাহ পেরোনোর আগেই মধুচন্দ্রিমায় রওনা হয়েছিলেন তারা। প্লেন থেকে ছবি পোস্ট করলেও গন্তব্য নিয়ে মুখ খোলেননি।
আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) বিয়ে
৯ই মে হাওড়ার বিলাসবহুল এক জায়গায় আদৃত-কৌশম্বির (Adrit-Kaushambi) চার হাত এক হয়েছে। বিয়ের পর ছুটি কাটাচ্ছেন তারা। এটা যে গ্র্যান্ড বিয়ে হয়েছে তা সকলেই দেখেছে। বিয়ের আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাদের বিয়ের কার্ড। শুধু বিয়ের কার্ড নয় আমন্ত্রিতদের বিশেষ উপহার দিয়েছেন টলিপাড়ার এই জুটি। আদৃতের হবু বউ, হাওড়ার মেয়ে কৌশাম্বি।
রামরাজাতলার এক নামী ব্যাঙ্কোয়েটে বসেছিল আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi) জুটির বিয়ের আসর। হাওড়ার অন্যতম সেরা ব্যাঙ্কোয়েট এটি। তাদের বিয়ে নিয়ে দারুন উত্তেজিত ছিল ভক্তরা। তাই এই দুটি ছবি প্রকাশ্যে আছে ভালোবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। ৯ই মে বিবাহ পর্বের পর ১১তারিখ নবদম্পতির বৌভাত হয়েছে। নিয়ম মেনে হয়েছে রিসেপশন। দক্ষিণ কলকাতার এক নামী ক্লাবের ব্যাঙ্কোয়েটে বসেছিল আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) রিসেপশন। বিয়ের দিন সাবেকিয়ানায় সেজেছিল তারকা জুটি। আর রিসেপশনে ম্যাচিং সাদা লেহেঙ্গা আর পাঞ্জাবি পড়েছিলেন। কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোডের এক ক্লাবে বসছিল আদৃত ও কৌশাম্বির রিসেপশন । রিসেপশনের অনুষ্ঠান ছিল চোখ ধাঁধানো।
আদৃত-কৌশাম্বির (Adrit-Kaushambi) বিয়ের ছবি
বিয়ের পরের দিন নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আদৃত। ছবিটিতে দেখা যাচ্ছে বউকে (Adrit-Kaushambi) কোলে তুলে নিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “আপনাদর আর্শীবাদের জন্য ধন্যবাদ।” তার খানিক পরেই বিয়ের ছবি পোস্ট করে মিসেস রায় লেখেন, “অন্তহীনের পথে যাত্রা শুরু হল…।” ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আদৃত-কৌশাম্বি (Adrit-Kaushambi) ভক্তরা জয় জয় কার করেছেন। তবে সৌমিতৃষার ভক্তরা কটাক্ষ করতে ছাড়েননি।





