টলি জগতের বেশ পরিচিত মুখ গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury)। ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি তিনি সাক্ষাৎকারে তার কাজ, ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন। মহানন্দার পর আর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি গার্গী রায়চৌধুরীকে। এই প্রসঙ্গে অভিনেত্রী (Gargi Roychowdhury) বলেছেন, “অনেক বছর আগে যখন ওটিটির এতটা রমরমা হয়নি, আমাকে একজন বিখ্যাত পরিচালক বলেছিলেন, ‘বাজার ছেয়ে যাবে সারা পৃথিবী এখন বায়োপিকে চলবে। পুরো পৃথিবীটা চলবে ওটিটিতে’ তাই হল গত ছয় বছরের মধ্যে আমি এটা দেখলাম। তাই আমি বায়োপিকে খুব মন দিচ্ছি। আমি চেষ্টা করি ভালো কিছু কাজ করার।”
মহানন্দার পর আরো বেশি চরিত্র আসা উচিত ছিল অভিনেত্রী গার্গী রায়চৌধুরীর (Gargi Roychowdhury) কাছে। অভিনেত্রী বলেছেন, “যারা কাজ করছে তারা ওটার যোগ্য। আমাকে যে কাজে নিচ্ছেন আমি সেটারই যোগ্য। মহানন্দার জন্য আমাকে বাছা হয়েছিল, শেষ পাতার জন্য, স্বামীর জন্য আমাকেই বাছা হয়েছিল আমার প্রাপ্তি সেটাই।”
এত বেছে বেছে ছবি করার উদ্দেশ্য কি এই নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী (Gargi Roychowdhury) বলছেন, “এখন আমি সেই কমফোর্ট জোনে এসেছি আমি প্রিভিলেজড আমার না করলেও হয়। সবসময় তো তা ছিলনা, তখন আমি বেছে কাজ করেছি। ছোট পর্দায় কাজ করাকালীন তখন আমি সাত দিন কাজ করতাম না টানা। পাঁচ দিন কাজের পর দুদিন আমি ম্যান্ডেটরি নিজেকে সময় দিতাম। আগে যা করতাম এখনো তাই করি এখন কনফিডেন্স লেভেল টা একটু বেশি।”
সব ধরনের ছবিতে সফল অভিনেত্রী (Gargi Roychowdhury) এখন আর তৈরি হয় না। তার কারণ হিসেবে গার্গী (Gargi Roychowdhury) বলছেন, “এখন এমন একটা সময় যখন নায়ক নায়িকার কনসেপ্ট ভেঙ্গে গেছে। এখন কন্টেন্ট ওপর চলছে। চরিত্র অভিনয়, এতে অভিনয় জানতেই হবে। তুমি যতই রিলস করো,ইনস্টা করো। তোমাকে অভিনয় করতে হবে নিজেকে প্যাকেজের মত তুলে ধরতে হবে।”
সাক্ষাৎকারে অভিনেত্রী (Gargi Roychowdhury) বলেছেন ক্লাস টু থ্রি থেকে লুকিয়ে লুকিয়ে অভিনয় দেখতে যেতেন। একটি অভিনয়ের ডায়লগ তুলে অভিনেত্রী বলেছেন, নিজেকে তৃপ্ত করার মতো একটাও কাজ করিনি। গার্গী (Gargi Roychowdhury) বলেছেন, “আমি একদম স্যাটিসফাইড নই। নিজের করা ছবি আমি দেখি না।” অভিনেত্রী আরও বলেছেন, “মহানন্দা করে আসার পর আমি রিকোয়েস্ট করেছিলাম এক মাস ছুটি দাও তারপরে আমি শেষ পাতা করব, তাই করেছিলাম।”
পুরুষ অভিনেতাদের আজও পারিশ্রমিক বেশি এ প্রসঙ্গে মুখ খুলেছেন গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury)। তিনি বলেছেন, “আমরা তো দীপিকা পাড়ুকোন নই। যদি দেখি আমার থেকে কম কাজ করছে , পুরুষ হয়ে সে বেশি পারিশ্রমিক পাচ্ছে, তাহলে আমি ডেফিনেটলি বলবো। কে কি পারিশ্রমিক পেল তা নিয়ে আমি বেশি মাথা ঘামাই না। এই পার্থক্যটা আছে, থাকবে। এই প্রার্থনা করি যাতে এটা তাড়াতাড়ি চলে যায়। পুরুষদের পারিশ্রমিক বেশি তার কারণ পুরুষতান্ত্রিক ছবি আমাদের এখানে হয়।”
ইন্ডাস্ট্রির কাছের বন্ধুদের নিয়ে কথা বলতে গিয়ে গার্গী (Gargi Roychowdhury) বলেছেন, “আমার বন্ধু আমার স্কুল ফ্রেন্ডস তারা। কম করেও তাদের সাথে ১৫ বছরের সম্পর্ক। কাজের জায়গায় সেভাবে ঘনিষ্ঠতা কোনদিনও আমার হয়নি। তবে সকলেই আমার ইন্ডাস্ট্রির বন্ধু।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!