শুধুমাত্র সৌমিতৃষাই নন, আদৃত-কৌশাম্বির বিয়েতে দেখা মিলল না মিঠাই পরিবারের আরও এক সদস্য ‘শ্রীতমা’ দিয়ারও, প্রাক্তন এড়াতেই অনুপস্থিত?

বৃহস্পতিবার গত ৯ই মে সাত পাকে বাঁধা পড়েছেন আদৃত-কৌশাম্বি (Adrit Kaushambi wedding)। তাদের বিয়ের প্রসঙ্গে চর্চায় উঠে এসেছেন সৌমিতৃষা কুন্ডু। প্রাক্তন সহকর্মীদের বিয়েতে তার অনুপস্থিতি এখন বেশ চর্চার বিষয়। তবে সকলেই জানেন আদৃতের সঙ্গে সৌমিতৃষার কেমন সম্পর্ক। জানা গেছে, আদৃত কৌশাম্বির বিয়েতে নাকি আমন্ত্রণ করাই হয়নি সৌমিতৃষাকে। এদিকে মিঠাই পরিবারের সকলেই প্রায় উপস্থিত ছিলেন এই তারকা জুটির বিয়েতে। তবে তাদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা।

মিঠাই ধারাবাহিক মিঠাই ছাড়া অসম্পূর্ণ। আর আদৃত-কৌশাম্বির বিয়েতে (Adrit Kaushambi wedding) মিঠাইকে না দেখতে পাওয়া গেলেও, তার খুব জনপ্রিয় ডায়লগ ‘জয় গোপাল’ ধ্বনিতে মুখরিত হয়েছিল বিয়ের আসর। তাতেই বিরক্ত বোধ করেছেন সৌমিতৃষার অনুরাগীরা। ‌ যাকে ঘিরে এই ডায়লগ তিনিই তো ফ্রেমে নেই তবে কিসের ভিত্তিতে জয়গোপাল ধ্বনিতে মুখরিত হয়েছিল বিয়ের আসর। তবে দেখা গেছে সৌমিতৃষার পাশাপাশি মিঠাই ধারাবাহিকের আরও এক সদস্য এদিন অনুপস্থিত ছিলেন। তারকা দুটির বিয়েতে অনুপস্থিত ছিলেন মিঠাই ধারাবাহিকের শ্রীতমা। নিপা অর্থাৎ ঐন্দ্রিলা বিয়ে বাড়িতে পৌঁছালেও আরেক মেয়ে শ্রীতমাকে দেখা যায়নি বিয়ের আসরে। ‌

মিঠাই ধারাবাহিক চলাকালীন অভিনেতা আদৃতকে বহুবার বলতে শোনা গেছে এই ধারাবাহিকের প্রাপ্তি তার দুই বোন। কৌশাম্বির সঙ্গেও সুসম্পর্ক রয়েছে শ্রীতমা অর্থাৎ দিয়ার। তবে কেন মিঠাই পরিবারের অন্যান্য সদস্যদের মতো তাকে দেখা গেল না এই বিয়েতে। অনেকেই মনে করছেন দিয়া আমন্ত্রিত থাকলেও বিয়েতে আসেননি, প্রাক্তনের সঙ্গে দেখা হওয়ার ভয়ে। হ্যাঁ, মনে করা হচ্ছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসরে দিয়া আসেননি অভিষেক বসুর মুখোমুখি না হতেই। এই মুহূর্তে ফুলকি ধারাবাহিকে অভিনয়ে ব্যস্ত অভিষেক। আদৃত কৌশাম্বির বিয়েতে (Adrit Kaushambi wedding) যে তিনি আসবেন তা আগেই খোলসা করেছিলেন ফুলকির নায়ক। তাই জন্যই কি বিয়ে বাড়ি এড়িয়ে গেলেন দিয়া এমনটাই মত নেট নাগরিকদের। ‌

একসময় পর্দায় রোহিতের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন দিয়া। তবে টেকেনি সেই সম্পর্ক। ‌ব্রেকআপের পরপরই অভিষেক নতুন সম্পর্কে জড়ান। সুরভীর সাথে প্রেম করছেন অভিষেক তাদের দুজনের বিয়েও নাকি ঠিক হয়ে গিয়েছে। দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছর বিয়ে করতে চলেছেন ফুলকির নায়ক।
প্রাক্তনরা বন্ধু হতে পারে তবে এই ফর্মুলা খাটলো না দিয়া অভিষেকের ক্ষেত্রে।

আদৃত-কৌশাম্বির বিয়ের (Adrit Kaushambi wedding) ছবি

শুক্রবার, নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আদৃত। ছবিটিতে দেখা যাচ্ছে বউকে (Adrit Kaushambi wedding) কোলে তুলে নিয়েছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, “আপনাদর আর্শীবাদের জন্য ধন্যবাদ।” তার খানিক পরেই বিয়ের ছবি পোস্ট করে মিসেস রায় লেখেন, “অন্তহীনের পথে যাত্রা শুরু হল…।” ছবিতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আদৃত-কৌশাম্বি ভক্তরা জয় জয় কার করেছেন। তবে সৌমিতৃষার ভক্তরা কটাক্ষ করতে ছাড়েননি। আজ শনিবার কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোডের এক ক্লাবে বসছে আদৃত ও কৌশাম্বির রিসেপশন। রিসেপশনের অনুষ্ঠান কতটা চোখ ধাঁধানো হবে সেই দিকেই তাকিয়ে সকলে।

আরও অন্যান্য খবর