শোভন গাঙ্গুলির (Sovan Ganguly) প্রেম জীবন নিয়ে বিস্তর কটাক্ষের শিকার হয়েছেন তিনি। বারবার সোশ্যাল মিডিয়ার পোস্টে নেট নাগরিকরা মন্তব্য করেন। শোভনের দুই প্রাক্তন এর মধ্যে একজন টলিপাড়ার নামী অভিনেত্রী, অপরজন পরিচিত গায়িকা। তাদের প্রাক্তন একজন, তিনি আর কেউ নন শোভন। কথা বলছি স্বস্তিকা দত্ত ও ইমন চক্রবর্তীকে নিয়ে। দুজনেরই কাছের মানুষ ডিজাইনার অভিষেক রায়। তাই এক ইভেন্টে মুখোমুখি হয়েছেন শোভনের (Sovan Ganguly) দুই প্রাক্তন। এদিকে শোনা যাচ্ছে সোহিনীকে বিয়ে করবেন শোভন।
ডিজাইনার অভিষেক রায়ের একটি ইভেন্টে সাদা শাড়ি, মেরুন বেনারসি ব্লাউজে দেখা গেল স্বস্তিকাকে। অপরদিকে অফহোয়াইট শাড়ি, জুঁই ফুলের মালায় হাজির ইমন। ক্যামেরার সামনে গল্প করতে দেখা গেল তাদের। শুধু গল্প নয় এমন গল্প করছেন হেসে গড়িয়ে পড়ছেন দুজনে। কি নিয়ে কথা হচ্ছে তাদের দুজনের মধ্যে? নেটিজেনদের সামনে প্রশ্ন রাখতেই মজার জবাবে কমেন্ট ভরিয়ে দিলেন তারা। এই ছবির কমেন্টে সবচেয়ে বেশি মন্তব্য এসেছে শোভন (Sovan Ganguly) সোহিনী সম্পর্ক নিয়ে। একজন লিখেছেন, ‘তোর এক্স এখন আমারও এক্স, এটা বলেই হাসছে’। আরেকজন লেখেন, ‘আমাদের দুজনের চয়েস খুব বাজে ছিল। এটা বলাবলি করছে’। আরেক নেটিজেন লেখেন, ‘এক্সের বিয়ে নিয়ে গসিপ করছে’।
টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে শোভন (Sovan Ganguly) সোহিনী বিয়ের তোড়জোরে ব্যস্ত। জানা যাচ্ছে ১৮ জুলাই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। ইমন স্বস্তিকাকে পেরিয়ে সোহিনীকে সাতপাকে বেঁধে বিয়ে করতে চলেছেন শোভন (Sovan Ganguly)। গায়িকা ইমন চক্রবর্তীর চেয়ে ছোট শোভনের প্রেম ছিল একসময় চর্চার বিষয়। প্রেম ভাঙ্গার পরও কম চর্চা হয়নি। ইমনের সঙ্গে ব্রেকআপের পরই অভিনেতা স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম করেছেন গায়ক। তবে সেই সম্পর্কেও ইতি টানেন।
তবে সম্পর্ক ভাঙার পরেও ইমনের সঙ্গে সম্পর্ক সহজ হয়েছে শোভনের (Sovan Ganguly)। একসঙ্গে কাজও করেছেন তারপরে। তবে স্বস্তিকার সঙ্গে কোন যোগাযোগ নেই শোভনের (Sovan Ganguly)। সোহিনীর সঙ্গে প্রাক্তনের বিয়ে নিয়ে সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, “একজনের সঙ্গে আমার সম্পর্ক ছিল, একজন আমার প্রাক্তন। অন্যজনকে আমি সিনিয়র অভিনেত্রী হিসাবে সম্মান করি। তাঁর কাজও দেখি। তাঁরা দুজনে যখন একে অপরের সঙ্গে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে, (কয়েক মুহূর্তের স্তব্ধতা) যদিও আমি জানি না প্রকাশ্যে এটা নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেছে কিনা। আমি একজন সাংবাদিকদের থেকে এই সুখবরটা শুনছি, তাঁরা যদি নিজেদের কমপ্যাটিবল ভেবে থাকেন এবং তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চান আমি দুজনেই শুভকামনা জানাব। এটা আমার শিক্ষা।”
এতবার প্রেমিকা বদল নিয়ে বারবার অভিযোগের আঙুল উঠেছে গায়কের দিকে। সে সবকিছুতে পাত্তা দিতে নারাজ শোভন (Sovan Ganguly)-সোহিনী। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শোভন বলেন, “যে সম্পর্ক শুরু করেছি সেটা আজীবন টিকিয়ে রাখব বলেই শুরু করেছি। তবে পরিস্থিতি এমন হয়েছে যে সম্পর্কটা ভেঙে গিয়েছে। এই ব্যাপারে পরিবারের মানুষকে বোঝানো ছাড়া আর কারুর কাছে জবাবদিহি করার কোনও প্রশ্ন উঠছে না। আমার অতীত সম্পর্কে একমাত্র জানার অধিকার রয়েছে যার সঙ্গে আমার নতুন সম্পর্ক শুরু হচ্ছে।” তাদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও শোভন (Sovan Ganguly) বা সোহিনী কেউই সে ব্যাপারে মুখ খোলেননি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!