প্রেম করছে বৌদি আর দেওর! আদতে টলিউডের বেশ জনপ্রিয় মুখ তাঁরা। টলিপাড়ায় শোনা যাচ্ছে ফের প্রেমের গুঞ্জন। প্রসঙ্গত জনপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’তে বৌদি আর দেওরের চরিত্রে অভিনয় করেছিলেন ঈপ্সিতা মুখোপাধ্যায় আর অর্ণব বন্দোপাধ্যায়। তারপর থেকেই তাঁদের মধ্যেকার সম্পর্কের গুঞ্জন শোনা যেতে থাকে টলিপাড়ায়। মনে হচ্ছে এবার তা সত্যি প্রমাণিত হল!
একই ধারাবাহিকে কাজ করার পর থেকে তাঁদের নিয়ে অনেক খবর তৈরি হয়েছে। ফের আবার খবরে এসেছে তাঁদের সম্পর্কের গুঞ্জন। অভিনেত্রী নিজেই সমস্ত রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবি সকলেরই ভালো লেগেছে। সেই ভালো লাগার কথা তিনি সরাসরি জানিয়েছেনও। কিন্তু চমক আছে সেই ভালোবাসার তালিকায়। যেখানে সবার প্রথমে নাম জ্বলজ্বল করছে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই তারকাকে নিয়ে সম্পর্কের গুঞ্জন শোনা যেতে থাকে। ২৭ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রীর জন্মদিন। সেই উপলক্ষে ঘরোয়া উদযাপন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন নাকি অর্ণব! আলাদা করে ছবিও তুলেছেন ঈপ্সিতা এবং তাঁর বান্ধবীদের সঙ্গে। আবার সেই একই অনুষ্ঠানে উপস্থিত ‘আলো ছায়া’ ধারাবাহিকের আলো ওরফে দেবাদ্রিতা বসুও। যার পরই বিতর্ক শুরু হয়। সকলের কাছে বিষয়টি সন্দেহজনক লাগে।
View this post on Instagram
শোনা যায় এরপর আড়ালে একসঙ্গে দেখা করতে থাকেন ঈপ্সিতা আর অর্ণব। পর্দায় ধারাবাহিক শেষ হয়ে গেলেও, দেওর-বৌদির প্রেমে বাধা পড়ে নি। এরপর স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে দিঠি’র বিপরীতে ‘ছোটু’র চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়।
এদিকে রিল লাইফের মত রিয়েল লাইফেও রয়েছে টুইস্ট। এই গল্পে টুইস্ট দিচ্ছেন বিশ্বা বসু বিশ্বাস ওরফে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রানিমার নাতি। যার সঙ্গে এর আগেও নাম জড়িয়েছে স্বয়ং রানিমা ওরফে দিতিপ্রিয়া রায় এবং ‘ওগো নিরুপমা’র অর্কজা আচার্যের। এবার তাঁর নাম অভিনেত্রী ঈপ্সিতার ছবি পছন্দের তালিকায় আসছে দ্বিতীয় স্থানে। ‘এক ফুল দো মালি’র মত কাহিনী টার্ন নিয়েছে।
কিন্তু অন্য ধারাবাহিকে দুই তারকা কাজ করলেও, ভাটা পড়েনি দেওর-বৌদির প্রেমের সম্পর্কে। এখনও মাঝেমধ্যেই কানে আসে তাঁদের প্রেমের গুঞ্জন। যদিওবা এই বিষয়ে তাঁরা কোনও কিছুই জানাননি।





