ইশার সঙ্গে পরকীয়ার জেরেই ভাঙে ইন্দ্রনীল ও বরখার ১৩ বছরের সংসার, কতটা আদৌ সত্যি? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী

২০২২ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ইন্দ্রনীল সেনগুপ্ত। বিবাহ বিচ্ছেদ হয় ইন্দ্রনীল সেনগুপ্ত ও বোরখা বিশত। শোনা যায় তাদের বিচ্ছেদের কারণ ইশা সাহা (Isha Saha)। ইশার প্রেমে পড়েই নাকি দাম্পত্য জীবনে ইতি টেনেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। তাদের আইনত বিচ্ছেদের প্রক্রিয়া এখনও চলছে। তরুলতার ভূত ছবি করার সময় নাকি ইশার প্রেমে পড়েন ইন্দ্রনীল। সেখানেই দুজনের প্রেমের সূত্রপাত। অবশেষে তার প্রেম জীবন নিয়ে মুখ খুললেন ইশা সাহা (Isha Saha)

ইশা সাহা (Isha Saha) এখন চুটিয়ে কাজ করছেন। বড় পর্দার বেশ পরিচিত মুখ তিনি। ‌ তাকে দেখা যায় বিভিন্ন সিরিজেও। সম্প্রতি ১০ই মে জি ফাইভে মুক্তি পেয়েছে ইশা সাহা অভিনীত সিরিজ পাশবালিশ। সেই সিরিজের প্রচারে এসেই নিজের প্রেম জীবন নিয়ে কথা বলেন ইশা (Isha Saha)। অভিনেত্রী জানিয়েছেন, ‌ “তিনি সিঙ্গেল। যখন মনে হবে জানানোর সময় এসেছে তখনই জানাবো। আমার মনে হয় সব ক্ষেত্রেই সময় নেওয়া দরকার। কাজের ক্ষেত্রে যেমন প্রেমের ক্ষেত্রেও ঠিক তেমনি।” ইশার (Isha Saha) কাছে বিয়ের শিলমোহর আলাদা করে কোন গুরুত্ব পায় না এটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। তার কাছে ভালো থাকা ভালবাসাটাই আসল। নাম না নিয়ে ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ইন্দ্রনীলের নাম না নিয়ে তিনি (Isha Saha) জানিয়েছেন, “পরিবারের লোকের এই জল্পনা মানতে অসুবিধা হয়েছিল।” এই জল্পনা যারা করেন তাদেরকে কড়া বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, “সম্পর্ক আছে নাকি নেই, তুমি জানো না, তুমি অনুমান করছ, গসিপ করছ, স্টেটমেন্ট দিচ্ছ। আমার তৃতীয় জিনিসটা নিয়ে সমস্যা। সিনেমা আর্টিস্টদের নিয়ে জল্পনা হয়ে জানি। শুধু সিনেমার তারকা কেন পাশের বাড়ির মেয়েটাকে নিয়েও হয়। তবে স্টেটমেন্ট আমি দিতে পারি বা যার সাথে আমার নাম জড়াচ্ছে সে দিতে পারে। তুমি থার্ড পার্সন তুমি তো জানো না। তুমি যদি অথরিটি হও যেমন মিডিয়া, তবে নিশ্চিত হয়ে দাও। নয়তো ফ্যাক্টটা দাও। এভাবে হাফ দিও না ওটা আমার খারাপ লেগেছে”।

ইন্দ্রনীলের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরই ইশা সাহার (Isha Saha) সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “এমন গুঞ্জন আমারও কানে এসেছে। তবে এই নিয়ে আমি মন্তব্য করিনি। ইশা (Isha Saha) সাহাও করেনি। কোনও তৃতীয় ব্যক্তি যদি আমাদের নিয়ে গুঞ্জন ছড়ায়, তাহলে সেই মামলায় আমাদের কিছু করার নেই।” ইন্দ্রনীলের আরও জানিয়েছেন, “আমি কার সঙ্গে চ্যাট করছি সেটা আমি ছাড়া কারুর জানবার কথা নয়, আমি ওতোটাও বোকা নই। অন্য কারুর ব্যক্তিগত জীবনে ঢুকে পড়বার মনোবৃত্তিটা আমার পছন্দ নয়।”

RELATED Articles