অভিশপ্ত মে মাস! ফিরতে পারে আমফানের তিক্ত স্মৃতি, বঙ্গে তান্ডব চালাবে শক্তিশালী ঘূর্ণিঝড় রামেল, তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত

গত এক সপ্তাহ ধরে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজ্যবাসী। চলতি সপ্তাহের সোমবার থেকেই পারদ চড়তে শুরু করেছে। বেড়েছে গরম, অস্বস্তি। তবে মে মাস ঝড়ঝঞ্ঝার মাস। এবার মে মাসেই নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে। ‌

ইতিমধ্যেই জানা গিয়েছে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদদের অনুমান কুড়ি মেয়ের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) চেহারা নিতে পারে এটি। তবে এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা অভিমুখ সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বলা হয়েছে বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড়। তবে কতটা শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় (Cyclone) বা সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময় জানানো হবে আবহাওয়া দপ্তরের তরফে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় (Cyclone) তৈরি হলে তার নাম হবে রেমাল। আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী আগামী ২০ই মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। জানা গিয়েছে, উত্তর দিকে শক্তি বাড়াবে এই ঘূর্ণাবর্ত। ২৪ শে মে সেটি ঘূর্ণিঝড়ের (Cyclone) আকার নেবে।‌ ২৫শে মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে ঘূর্ণিঝড়টি এগিয়ে যাবে।

২০২০ সালে এই মে মাসেই আমফান হয়েছিল। ২০২০ সালের ২০ শে মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের (Cyclone) প্রভাব দেখেছিল বাংলা। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাছাড়াও মে মাসে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত হেনেছে বারবার। আবারও ঘূর্ণিঝড়ের আগাম খবর যাচ্ছে আবহাওয়া দপ্তর।

ঘূর্ণিঝড়ের (Cyclone) পূর্বাভাস মতে, এই সাইক্লোনটি অতি শক্তিশালী নাও হতে পারে। ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ১০০ কিলোমিটার। উপকূল এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৪ মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টি চলবে ২৬ শে মে পর্যন্ত। তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ সম্পর্কে এবং সাইক্লোন (Cyclone) কতটা শক্তি সঞ্চয় করছে এই সম্পর্কে কোন তথ্য দেওয়া সম্ভব নয়।

RELATED Articles