শ্লী’ল’তা’হা’নি বিতর্কের মাঝেই ফের বেকায়দায় রাজ্যপাল, এবার এক নৃত্যশিল্পীকে ধ’র্ষ’ণে’র অভিযোগ উঠল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে

C V Anand Bose accused of physically assaulted a dancer: ফের বড় বিপাকে রাজ্যপাল। শ্লীলতাহানির বিতর্ক এখনও পিছু ছাড়ে নি। এরই মধ্যে এবার ধ’র্ষ’ণে’র অভিযোগ উঠল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে। অভিযোগ, এক নৃত্যশিল্পীকে হোটেলে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ করেছেন রাজ্যপাল (C V Anand Bose accused of physically assaulted a dancer)। কয়েক মাস আগেই কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই নৃত্যশিল্পী।

ঘটনাটি ২০২৩ সালের। নৃত্যশিল্পীর দায়ের অভিযোগ অনুযায়ী, কয়েক মাস এক সঙ্গীতশিল্পীর মাধ্যমে রাজ্যপালের সঙ্গে রাজভবনে দেখা করেন তিনি। এরপর থেকেই রাজ্যপালের সঙ্গে কথাবার্তা চলতে থাকে। নিজের নানান ব্যক্তিগত সমস্যায় জর্জরিত ছিলেন ওই মহিলা। রাজ্যপালকে নিজের সেই সমস্যার কথা জানিয়েছিলেন তিনি।

ওই নৃত্যশিল্পীর বয়ান অনুযায়ী, রাজ্যপাল তাঁকে এক উচ্চপদস্থ আমলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর সঙ্গে পরিচয় করে সমস্যার মেটানোর কথা বলেছিলেন রাজ্যপাল, এমনটাই দাবী নৃত্যশিল্পীর। তাঁর কথায়, তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে এক পাঁচতারা হোটেলে রেখেছিলেন রাজ্যপাল (C V Anand Bose accused of physically assaulted a dancer)

নৃত্যশিল্পীর অভিযোগ, ওই হোটেলেই তাঁকে ধর্ষণ করেন রাজ্যপাল (C V Anand Bose accused of physically assaulted a dancer)। এটা প্রায় ৬-৭ মাস আগের কথা। সেই সময় ওই নৃত্যশিল্পী কলকাতা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তের শেষে সেই রিপোর্ট নবান্নে জমা করেছে পুলিশ।

প্রসঙ্গত, এই সপ্তাহ দুয়েক আগেই রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ জানিয়ে মহিলা বলেন, চাকরিতে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যপাল দু’বার তাঁর শ্লীলতাহানি করেছেন। সেই ঘটনায় রাজ্যপালকে তীব্র তোপ দাগা হয় শাসক দল তৃণমূলের তরফে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন সি ভি আনন্দ বোস।

গত সপ্তাহে রাজভবনের তরফে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হয়। সেই ভিডিওতে দেখা যায়, ওই মহিলা কর্মী রাজভবনের গেটের সামনে দিয়ে গিয়েছেন। এই ভিডিও দেখে পুলিশের দাবী, মহিলাকে কাঁদতে দেখা গিয়েছে সেখানে। সেই বিতর্কের মাঝেই এবার রাজ্যপালের বিরুদ্ধে উঠল ধ’র্ষ’ণে’র অভিযোগ (C V Anand Bose accused of physically assaulted a dancer)।   

RELATED Articles