শুটিংয়ের কাজে কলকাতায় এসেছিলেন কাজল, মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

শনিবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কাজল (Kajol)। মা তনুজা ‌ও ছেলেকে সঙ্গে নিয়েই দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। করা নিরাপত্তার মধ্যে পুজো দেন অভিনেত্রী ও তার পরিবার। মন্দির চত্বরে কাজল (Kajol) ও তনুজাকে সামনে থেকে দেখতে উপচে পড়েছিল ভিড়।

শুক্রবার সকালবেলাতেই নাতিকে নিয়ে মুম্বাই থেকে কলকাতা আসেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। কাজলের ছেলের নাম যুগ। দিদি নাইসা লাইমলাইটে থাকলেও ক্যামেরা থেকে দূরেই থাকেন যুগ। কাজল শুটিংয়ে ব্যস্ত, আর সেই সময়ই দিদার হাত ধরে কলকাতায় আসেন কাজলের (Kajol) ছেলে। শনিবার তিনটের সময় কাজল দক্ষিণেশ্বরে হাজির হন তার মা তনুজা ও ছেলে যুগের সঙ্গে। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেন তারা।

শাড়ি পড়তে ভালোবাসেন কাজল, তবে এদিন দক্ষিণেশ্বরের মাকে পুজো দেওয়ার সময় কাজলের (Kajol) পরনে ছিল কটনের আনারকলি কুর্তা আর দুপাট্টা। উইলচেয়ারে বসেই মন্দির থেকে বেরিয়ে আসতে দেখা গেছে তনুজাকে। বর্ষীয়ান অভিনেত্রী পরেছিলেন সাদা রঙয়ের স্যুট, রঙিন ওড়নায় সেজেছিলেন তিনি। কুড়ি মিনিটের বেশি সময় ধরে তারা মন্দিরের ভিতরে পুজো দিয়েছেন। কলকাতার দাবদহে নাজেহাল হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। রোদে তেতেপুড়ে যাওয়ার মত অবস্থা হয়েছিল তাদের।

শুটিংয়ের কাজে কলকাতায় এসেছিলেন কাজল, মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

শুটিংয়ের সূত্রেই গত ৩১শে মার্চ কলকাতায় আসেন কাজল (Kajol)। তার সঙ্গে রয়েছেন বলিউডের চেনা মুখ রনিত রায়। ‌ কাজলের আসন্ন সিনেমা ‘মা’ ছবির শুটিংয়েই কলকাতায় এসেছেন তিনি। বর্ধমান রাজবাড়িতে ছবির শুটিং করেছেন তারা। এমনকি বর্ধমানের অপর একটি প্রান্তেও তাদের শুটিংয়ের কথা জানা গেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আউশগ্রামের জঙ্গলে মা ছবির শুটিংয়ের দৃশ্য । ‌ বর্ধমানের যে রাজবাড়িতে কাজলরা (Kajol) শুটিং করেছেন সেটি প্রায় ৪০০ বছরের পুরনো। বর্ধমানের রাজা দেওয়ান পরমানন্দ রায়ের বাড়ি।‌‌ জমিদারি কালে পরমানন্দ রায়ের হাতেই আসে কাঁকসার একাংশের জমিদারিত্ব।

কাজলের (Kajol) আসন্ন ছবিটি পরিচালনা করছেন বিশাল ফুরিয়া। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় দেবগন। মা ছবির শুটিংয়ের জন্য জানুয়ারি মাসেই কলকাতায় আসার কথা ছিল কাজলের, তখন অভিনেত্রী অন্য কাজে ব্যস্ত থাকায় মার্চের রিসিডিউল করা হয় ছবির শুটিং। এই ছবিতে কাজলকে দেখা যাবে একজন মায়ের ভূমিকায়। এমনকি, শুটিংয়ের জন্য কাজলকে (Kajol) আউশগ্রামের মন্দিরে পুজো দিতে দেখা গেছে। আবার সেখানকার স্থানীয় এলাকার স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেও হয়েছে শুটিং। তবে এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতারা। কাজলের শুটিংয়ের জন্য আউশগ্রামে ছিল কড়া নিরাপত্তায় ঘেরা ছিল।

RELATED Articles