সকালেই নামল আঁধার! অপেক্ষা কিছুক্ষণের, তারপরেই মিলবে স্বস্তি, ঝেঁপে নামছে বৃষ্টি, কেমন কাটবে উইকেন্ড?

রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। পূর্বাভাস মেনে কি তবে বৃষ্টি (rain) নামবে কলকাতায়? আবহাওয়া দপ্তর জানিয়েছিল রবিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হতে পারে। সাথে বইবে ঝোড়ো হাওয়াও। ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় এখনো বৃষ্টি শুরু হয়নি, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ কালো করে বৃষ্টি (rain) শুরু হয়ে গিয়েছে। হুগলি বর্ধমান উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় ঝিরিঝিরি বৃষ্টির দেখা মিলেছে। মেঘলা আকাশেই কিছুটা কমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বস্তিদায়ক হয়েছে সকলের জন্যই। গরমে অস্বস্তিকর পরিবেশ থেকেই রেহাই পেয়েছেন বঙ্গবাসী। গত কয়েকদিন তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলেছে তাপ প্রবাহ। কোথাও কোথাও ৪০ ছুঁয়েছে তাপমাত্রা। তাতেই নাজেহাল অবস্থা হয়েছিল কলকাতাবাসীর।

আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারে বৃষ্টির (rain) পূর্বাভাস রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি হতে পারে। বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বর্ধমান ও দুই মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বইবে ঝড়ো হাওয়াও। শনিবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, কলকাতায় বৃষ্টির দেখা মেলেনি। তবে এই বৃষ্টিতে এক ধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রা কমবে কমছে এই বৃষ্টিতে এক ধাক্কায় বেশ কিছুটা তাপমাত্রা কমেছে। পারদ পতনের স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৯ এপ্রিল বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ১০ এপ্রিল এই ঘূর্ণাবাত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেই ঘূর্ণাবাতের জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢোকার সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের প্রবেশের ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে।‌ এতদিন আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছিল জলীয় বাষ্পের অভাব রয়েছে তাই বৃষ্টির (rain) পরিবেশ তৈরি হচ্ছে না।

উত্তরবঙ্গে প্রায় অনবরতই বৃষ্টি (rain) চলছে। অল্প কিছুদিন থামার পর শনিবার থেকে ফের শুরু হয়েছে বৃষ্টিপাত। আজ রবিবারও উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়।

আরও অন্যান্য খবর