নারীদের নিরাপত্তায় জোর দিল ভারতীয় রেল, শিয়ালদায় একাকী মহিলাদের জন্য তৈরি হলো পিঙ্ক জোন!

আমাদের ভারত সরকার নারীদের সম্মান রক্ষায় বরাবর জোর দিয়ে এসেছে। এছাড়াও নারীর ক্ষমতায়ন নিয়ে ভারত সরকারের বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয়।বেটি বাঁচাও বেটি পড়াও এর মত উদ্যোগ বর্তমান কেন্দ্রীয় সরকার নিয়ে ভারতীয় মহিলাদের যথেষ্ট উন্নয়ন সাধন করেছেন। আর এবার ভারতীয় মহিলাদের নিরাপত্তা দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রচন্ড ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি রেল স্টেশনের প্লাটফর্মে একটি সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে পিঙ্ক জোন বা গোলাপি বলয়। জানা গিয়েছে ছবিটি শিয়ালদহ স্টেশনের।

কিন্তু হঠাৎ কী কারণে তৈরি করা হয়েছে এই পিংক জোন?সেই ছবিতেই দেখা যাচ্ছে সেখানে লেখা রয়েছে এই গোলাপি বলে একাকী মহিলাদের জন্য সুরক্ষিত। অর্থাৎ প্লাটফর্মে যদি কোন একা মহিলা আসেন তাহলে তিনি এই বলয় এর ভেতর ঢুকে বসতে পারেন। এখানে শুধুমাত্র মহিলারাই বসতে পারবেন।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলের এই উদ্যোগ নিয়ে বেশ প্রশংসার বন্যা বইছে। অনেক সময়ই প্ল্যাটফর্মের একা মহিলারা অসুরক্ষিত বোধ করেন। তারা ভিড়ের মধ্যে কোথায় বসবেন বুঝতে পারেন না।তাই ভারতীয় রেল উদ্যোগ নিয়ে তাদের জন্য একটি সুরক্ষিত বলয় তৈরি করে তাদেরকে অনেকটাই সুবিধা করে দিলেন বলে মত মহিলাদের।

নারীদের নিরাপত্তায় জোর দিল ভারতীয় রেল, শিয়ালদায় একাকী মহিলাদের জন্য তৈরি হলো পিঙ্ক জোন!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles