একা হাতে লক্ষ্মীপুজো সামলালেন শান্তশিষ্ট লক্ষীমন্ত নায়িকা কোয়েল মল্লিক,অভিনেত্রীর পুজোর ভিডিও দেখে প্রশংসায় ভরিয়েছে নেটবাসী

টলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী তিনি। ছবিতে বিভিন্ন ভূমিকায় সব সময় দেখা গিয়েছে তাঁকে। নিজের চরিত্রের মারফত দর্শকদের সামনে এক নতুন কোয়েল মল্লিককে তুলে ধরেছেন টলিউডের এই ব্যক্তিত্ব।

রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে সকলে তাঁকে চিনতেনই। এরপর সকলের জন্য নিজের একটি আলাদা পরিচয় তৈরি করলেন। নানা ধরনের ছবি উপহার দিয়েছেন দর্শকদের। পাশাপাশি পালন করেছেন আরও নানা দায়িত্ব।

বরাবরই সময়ের কাজ সময়ে করতে পছন্দ করেন রঞ্জিত কন্যা কোয়েল মল্লিক। অভিনয়ে আসার পর বিভিন্ন নায়কের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। যদিওবা পরে জানা গিয়েছে, তাঁর মনের মানুষ নিসপাল সিংয়ের কথা। এখন নিসপাল সিংকে বিয়ে করে সুখে সংসার করছেন অভিনেত্রী। কিন্তু বিয়ের পর থামাননি নিজের কাজ। তারই মাঝে এসেছে সম্পর্কে ঝড়, নানা গুঞ্জন। সেই সবকিছু সামলে নিজের কাজ করে গিয়েছেন তিনি।

এরপর তাঁর সন্তানের জন্ম হয়। কিন্তু তাও সিনেমার কাজকে অবহেলা করেননি। একদিকে কাজ আরেকদিকে পরিবার। দুটোই ভালোমতো সামলেছেন টলিউডের এই ব্যক্তিত্ব। আর তা বেশ ভালো মতো বোঝা গিয়েছে পুজোর সময়। মল্লিক বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব একা হাতে সামলেছেন কোয়েল মল্লিক। ভিডিওতে উঠে এসেছে তা।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

এবার কোজাগরী লক্ষ্মী পুজোর সময়ও সেই একইভাবে সমস্ত দায়িত্ব একহাতে সামলেছেন অভিনেত্রী। তার কিছু ঝলক সামনে এসেছে। যেখানে অভিনেত্রীকে কখনও মা লক্ষ্মীর পা আঁকতে, কখনও পুজোর জোগাড়-যন্ত্রে হাত লাগাতে, কখনও আরতী নিতে দেখা গিয়েছে। অভিনেত্রীর এই রূপ দেখে, তাঁর প্রশংসা করেছেন অনেকেই। একদিকে অভিনয় আরেকদিকে পরিবার দুটোই সুন্দরভাবে বজায় রাখেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles