ছেলের বয়স তিন, দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখলেন ‘প্রেগন্যান্ট’

রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী (Madhubani Goswami) টলিউডের অন্যতম জনপ্রিয় কাপল। এদেরকে চেনেন না এমন লোক খুবই কম। ‘ভালবাসা ডট কম’ সিরিয়ালের সেট থেকেই প্রেম শুরু। তার পরে বিয়ে করেন। বর্তমানে এক পুত্রসন্তান রয়েছে। কেশব আসাতে মা মধুবনী, বাবা রাজার দায়িত্ব দ্বিগুণ হয়েছে। বিয়ের পর থেকেই কাজ কমিয়ে দেন মধুবনী। তাকে এখন আর দেখা যায় না কোন ধারাবাহিকে। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, রাজার জন্যই নাকি খুব বেশি কাজ করতে দেখা যায় না মধুবনীকে। বারবার তাকে এ প্রশ্নের সম্মুখীন হতে হয় কেন তাকে দেখা যায় না আর ছোট পর্দায়।

মধুবনী সিরিয়াল জগত থেকে দূরে থাকলেও রাজাকে মাঝেমধ্যেই বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখা যায়। মধুবনীকে (Madhubani Goswami) সিরিয়ালের পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশনাম করেছেন তিনি। মধুবনীর নিজস্ব ব্যবসা রয়েছে। নিজের পার্লার সামলে, ছেলে কেশবকে সামলে মন দিয়েছেন ব্লগিং-এ। তারা এখন ইউটিউবার। সম্প্রতি বেবি বাম্পে হাত দিয়ে ছবি পোস্ট করেন মধুবনীর। সেই ছবি পোস্ট করে লেখেন, ‘প্রেগন্যান্ট’। ছবি দেখে এই কৌতুহল শুরু হয়েছে অনুরাগীদের মনে। আবার কেউ অভিনন্দন জানাচ্ছেন। আবার কেউ অভিনন্দন জানানোর আগে পাল্টা প্রশ্ন করছেন। ‘এটা তো পুরোনো ছবি মনে হচ্ছে, তুমি কি সত্যিই প্রেগন্যান্ট?’‌

সামাজিক মাধ্যমে বরাবর বেশ অ্যাকটিভ থাকেন মধুবনী (Madhubani Goswami)। কবে কারোরই প্রশ্নের জবাব দেন নি তিনি। এক সাক্ষাৎকারে তার এই ছবি প্রসঙ্গে ‌ মধুবণি জানান, ‘না, না আমি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা নই। ওটা পুরোনো ছবি’। প্রেগন্যান্ট লিখেছেন, সে কথার উত্তর নিজেই সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেন, “ওটা প্রেগন্যান্সিরই ছবি ছিল। একটু মজা করছিলাম অডিয়েন্সের সাথে। আমাদের যাঁরা ফলো করেন, ভালোবাসেন তাঁদের সঙ্গে মাঝেমধ্যে একটু হালকা মজা করাই যায় আর কী! ভালো লাগে।”

মা হওয়ার পর থেকে আর অভিনয় জগতে দেখা যায়নি মধুবনীকে। এ প্রসঙ্গে মধুবনী (Madhubani Goswami) বলছেন, “এই কথাটায় আমরা আপত্তি যে আমি কাজ থেকে দূরে আছি। শ্যুটিং করাটা যেমন কাজ, তেমন সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অ্যাক্টিভ থাকা, ভ্লগিং করা সেটাও একটা কাজ। পাশাপাশি আমার নিজস্ব স্যালোঁ আছে। তার প্রত্যেকটা বিষয়ে আমি নিজে জড়িত, রোজ সেখানে যাই। তবে হ্যাঁ, সিরিয়ালের শ্যুটিং থেকে আমি এখন দূরেই আছি। কারণ কেশব এখন বড় হচ্ছে। ওর সেই বড় হওয়ার প্রতিটা মুহূর্ত আমি চাক্ষুস করতে চাই। কেশব সামনেই স্কুলে ভর্তি হবে, ওকে পড়াশোনা করাচ্ছি। নিয়ম করে পড়তে বসানো, ওকে বেসিক ম্যানারসগুলো শেখানো, বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে মায়ের অবদান বিরাট।”

অভিনেত্রী মনে করেন সন্তান বেড়ে ওঠার পেছনে মায়ের ভূমিকা অনেক খানি। ‌ তাই সন্তানের পাশে মায়ের থাকাটা জরুরী। ‌ কেশবের কথা ভেবেই অভিনয় ক্যারিয়ারে যেতে আপাতত নারাজ তিনি। অভিনেত্রী জানিয়েছেন কেশবের কাছে তিনি প্রতিদিন নতুন কিছু শিখছেন। ‌মধুবনী (Madhubani Goswami) বলেন, “ওর থেকে প্রতি মুহূর্তে নতুন কিছু শিখছি। আমার ছেলে রোজ একটা মাইলস্টোন অ্যাচিভ করছে আর আমি বুঝতে পারছি ওকে যদি আমি এটা না শেখতাম বা বোঝাতাম তাহলে কী করে কী হত! সেটা থেকেই বুঝতে পারছি বাচ্চার বেড়ে ওঠবার সময় মায়ের পাশে থাকাটা দরকার।”

RELATED Articles