অভিনেত্রী মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami) বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় মুখ। তিনি চেয়েছিলেন অ্যাথলিট হতে। তবে বাংলা সিনেমার রাগী, দজ্জাল, অহংকারী শাশুড়ি হিসেবে। প্রত্যেকটি সিনেমায় বউদের ওপর অত্যাচার দর্শকেরাও সহ্য করতে পারত না। ৯০ এর দশকে টলিউড কাঁপানো অভিনেত্রী মীনাক্ষী গোস্বামীকে (Meenakshi Goswami) আজ সকলে ভুলে গিয়েছে। ১৯৩৩ সালের ২১শে মে এলাহাবাদের সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় মীনাক্ষী দেবীর (Meenakshi Goswami)। ছোট থেকে তিনি হতে চাইতেন অ্যাথলিট। এই অভিনেত্রী খুব ভালো সাঁতার জানতেন, ভলিবল খেলতেন দুর্দান্ত। আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাশিয়া পাড়ি দিয়েছিলেন। এই অভিনেত্রী পড়াশোনা করেছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে পড়াশোনাকালীন বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার দায়িত্বে থাকতেন তিনি।
তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু শারীরিক অক্ষমতা ধরা পড়ে। সেই কারণেই খেলাধুলার জগত থেকে দূরে সরে আসেন তিনি। ১৯৮০ সালে তিনি (Meenakshi Goswami) যোগ দেন নামে পিপলস্ লিটল থিয়েটার নামে নাট্য দলে। সেখানে অভিনয় শেখার পাশাপাশি নাচ শিখেছিলেন গুরু সাধন গুহ ও অতীনলাল গাঙ্গুলীর কাছে। ১৯৮০ তেই দক্ষযজ্ঞ সিনেমায় কাজ করার সুযোগ পান। তবে ছবিটি বিশেষ হিট হয়নি। তাই পরিচিতি পান নিয়েই মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami)। ১৯৮১ তে মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি ‘ওগো বধূ সুন্দরী’-তে মিস লোলার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই ছবি বেশ জনপ্রিয় হয়েছিল। তারপরেই পরিচিতি পান মীনাক্ষী দেবী। সেসময় থেকে পরিচালকদের নজরে আসেন তিনি। তারপর থেকে অভিনয়ের সুযোগ পেতে অসুবিধা হয়নি।
দজ্জাল শাশুড়ির ভূমিকায় দাপিয়ে অভিনয় করেছিলেন ছোট বউ সহ একাধিক বাংলা সিনেমাতে। দজ্জাল শাশুড়ির ভূমিকায় এত মানানসই ছিলেন মীনাক্ষী গোস্বামী (Meenakshi Goswami) যে তাকে ছাড়া অন্য কাউকে দর্জ্জাল শাশুড়ির ভূমিকায় ভাবতে পারতেন না পরিচালকেরা। মেঘমুক্তি,তনয়া, দুটি পাতা, অমরগীতি সহ আরে নানান হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের। দু একটি ধারাবাহিক ও কাজ করেছেন তিনি। একটু বেশি বয়সেই চলচ্চিত্র জগতের তার অনুপ্রবেশ ঘটে। তাই মা, শ্বাশুড়ির রোল ছাড়া আর কিছুতে তাকে দেখতে পাওয়া যায়নি।
মীনাক্ষী দেবীর (Meenakshi Goswami) সরল অভিনয় ইতিহাস তৈরি করতে পারত বলেই মনে করেন তার অনুরাগীরা। প্রায় ২৮ টির মতো বাংলা ছবিতে তিনি কাজ করেছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষমতা কমে গিয়েছিল তার। শেষবার তাকে দেখা গিয়েছিল আলো আর আলেয়া ছবিতে। ২০১২ সালের ৮ই এপ্রিল পরলোক গমন করেন এই বাংলা সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী (Meenakshi Goswami)। কোন সংবাদপত্রেই তার চলে যাওয়ার খবর প্রকাশিত হয়নি তেমন ভাবে। কোন অন্তিম শ্রদ্ধা পাননি তিনি। নিরবে তিনি বাংলা সিনেমা জগত থেকে চলে গিয়েছেন। তবে তার অবদান ভুলে যাওয়ার মতো না।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!