Video: যৌন নিগ্রহের অভিযোগ উত্তর প্রদেশে কংগ্রেস জেলা সভাপতি’কে বেধড়ক মার দুই বোনের!

প্রকাশ্য রাস্তায় দুই নারীর হাতে বেধড়ক মার খাচ্ছেন উত্তরপ্রদেশের কংগ্রেস জেলা সভাপতি (Congress district President) অনুপ মিশ্র (Anuj Mishra)। যোগীর রাজ্যে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওই এখন ভাইরাল দেশজুড়ে। দেশের মুখ উত্তরপ্রদেশ (Uttar Pradesh) বলে প্রচার করলেও উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা বেশ টলমল। নারী নির্যাতন থেকে অপরাধ উত্তরপ্রদেশে সবকিছুরই বাড়বাড়ন্ত। আর যা নিয়ে বরাবরই সরব বিরোধীরা। আর যার জ্বলজ্যান্ত উদাহরণ উত্তরপ্রদেশে ঘটে যাওয়া হাথরাস কান্ড।

তবে এবার দোষ শাসকের নয়। অভিযোগ উঠল বিরোধী দলের বিরুদ্ধে। ভাইরাল ভিডিও (viral video) তে দেখা গেল বিরোধী দল কংগ্রেসের এক নেতাকে প্রকাশ্য রাস্তায় মারছেন দুই মহিলা (Tharshed by women)। আক্রান্ত ওই নেতার পরিচয় তিনি জালুনের কংগ্রেস জেলা সভাপতি অনুজ মিশ্র। আর তাকে মারধর করা ওই মহিলা আসলে সম্পর্কে দুই বোন। ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে দুই বোনই যৌন নিগ্রহের মতো গুরুতর অভিযোগ এনেছেন।

রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা যায় চটি খুলে অনুজ মিশ্রাকে মারছে দুই মহিলা। ওরাইয়ের স্টেশন রোডের কাছাকাছি এই ঘটনা ঘটে। দুই মহিলা সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, কংগ্রেস নেতা প্রায়শই তাদের ফোন করে জ্বালাতন করত। যৌন নিগ্রহও করা হয়েছে। এই নিয়ে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় কুমার লাল্লুর কাছেও অভিযোগ জানিয়েছিলেন তারা। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে দলের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। “পুলিশকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় শেষপর্যন্ত আইন নিজেদের হাতে তুলে নিই।” এমনটাই দাবি করছেন ওই দুই বোন। এই ঘটনায় কি বলছেন অভিযুক্ত কংগ্রেস নেতা অনুজ মিশ্র?

তিনি এই ঘটনার সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন‌। কংগ্রেস জেলা সভাপতি দাবি, “আমি যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তা বুঝতে পারছি। দু’জন মহিলা হঠাৎ এসে রাস্তায় আমার কলার ধরলেন। তাদের সাথে সেখানে চারজন লোকও ছিল, যারা ভিডিও তৈরি করছিল। পুরো বিষয়টি পূর্বপরিকল্পিত। ” তবে ওই কংগ্রেস নেতা যাই বলুন না কেন‌ও

ইতিমধ্যে ৪২ বছরের অনুজ মিশ্রার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। জালুনের এসপি যশবীর সিং জানান, “কংগ্রেস জেলা সভাপতি অনুজ মিশ্রার নামে এক মহিলা অভিযোগ দায়ের করেছেন। তার বিরুদ্ধে আইপিসি ধারা ৩৫৪ এ (যৌন হয়রানি)-এর অধীনে এফআইআর নথিভুক্ত হয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি ওই মহিলাকে নিয়মিত ফোন করতেন ও হয়রানি করতেন। তথ্য অনুসারে, উভয় পক্ষই প্রায় ৫-৬ বছর ধরে একে অপরকে জানত। তাদের পরিবারও একে অপরকে চিনত। অভিযুক্ত ও নিগৃহীতা দুজনেই আলাদা এলাকার বাসিন্দা”

এদিকে গোটা ঘটনার তদন্তে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রদীপ জৈনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি অজয় কুমার লাল্লু। দুই বোনা তার কাছে এসে অনুজ মিশ্রার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাও অস্বীকার করেছেন কংগ্রেস সভাপতি।

RELATED Articles