Family members of Kartik Aaryan died: একটি ধূলিঝড় (dust storm) কতটা মর্মান্তিক হতে পারে তার ভয়াবহতা দেখেছে মুম্বাই। গত সোমবার ১৩ই মে মুম্বাইতে ধূলিঝড়ে ঘাটকোপার এলাকায় ভেঙে পড়ে একটি বিশালাকৃতির বিলবোর্ড। বিলবোর্ডটি ছিল প্রায় ১২০ ফুটের। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত হয়েছেন ৭৫ জনেরও বেশি লোক। ওই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) জেনারেল ম্যানেজার মনোজ চান্সোরিয়া (৬০) ও তার স্ত্রী অনিতা চাঁসোরিয়া (৫৯)। জানা গিয়েছে এই দুই ব্যক্তি সম্পর্কে অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aryan) কাকা কাকিমা (Family members of Kartik Aaryan died)।
সোমবারের এই ভয়ঙ্কর ধূলিঝড়ের (dust storm) ঘটনার পর উদ্ধার কার্য চলেছে মঙ্গলবার পর্যন্ত। যদিও ভেঙে পড়া বিলবোর্ডের একটি অংশ সরাতেই তার নিচে দমলানো মোচড়ানো গাড়ি দেখতে পান উদ্ধারকারীর দল। সেই গাড়িতে ছিলেন এক প্রবীন দম্পতি। বিল বোর্ডের চাপে গাড়ির ভিতরেই পিষে গিয়েছিলেন ওই দম্পতি (Family members of Kartik Aaryan died)। সোমবার ধূলিঝড় হওয়ার পর থেকে আর খোঁজ মিলছিল না তাদের। এমনকি তাদের ফোনেও পাওয়া যাচ্ছিল না। অবশেষে তাদের দেহ মিলেছে বুধবার।
কার্তিক আরিয়ানের (Kartik Aryan) কাকা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার। সম্প্রতি কাজ থেকে অবসর নিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, পাকাপাকিভাবে জব্বলপুরে চলে গিয়েছিলেন ওই দম্পতি। কিন্তু ভিসা সংক্রান্ত কাজ করতেই সোমবার মুম্বাইয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে গাড়ি করে এসেছিলেন ওই ব্যক্তি। শীঘ্রই তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে ছেলে যশের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। সেই কাজ শেষ হতেই সেদিনই জব্বলপুরের উদ্দেশ্যে রওনা হন। তবে সাথ দেয়নি গাড়ির পেট্রোল, গাড়ির পেট্রোল কম থাকায় তা রিফিল করার জন্যই ঘাটকোপারের একটি পেট্রোল পাম্পে ঢুকেছিলেন তারা। তখনই ওঠে ঝড় (dust storm), আর তারপরেই ঘটে বিপত্তি (Family members of Kartik Aaryan died)।
ঘাটকোপারের ওই পেট্রোল পাম্প লাগোয়া একটি ১০০ ফুট উচ্চতার এবং ২৫০ টন ওজনের বিলবোর্ড পাম্পের ছাউনির উপর আছড়ে পড়ে। তাতেই চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অভিনেতার পরিবারের সদস্যদের (Family members of Kartik Aaryan died)। গত ১৬ই মে কাকা-কাকিমার শেষকৃত্যে হাজির ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aryan)। তবে কার্তিক এই ঘটনায় কোনো বক্তব্য রাখেননি। ঘাটকোপারের দুর্ঘটনায় বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) তরফে ঘোষণা করা হয়েছে, “এই মুহূর্তে মুম্বই শহরে নতুন করে কোনও হোর্ডিং লাগানোর অনুমতি দেওয়া হবে না। সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।”
কাজের ক্ষেত্রে, কার্তিক আরিয়ান (Kartik Aryan) অভিনীত কবীর খান পরিচালিত আসন্ন ছবি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর প্রচারে ব্যস্ত অভিনেতা। সম্প্রতি, এই ছবির পোস্টার মুক্তি পেয়েছে। ১৮ই মে এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার কথা। বড় পর্দায় ছবিটি দেখা যাবে ১৪ ই জুন।





