গায়ে পাটের শাড়ি জড়িয়ে ‘টাপা টিনি’র ছন্দে মাতলেন মনামী! নিজেই শেয়ার করলেন সেই ভিডিও

‘বেলাশুরু’ সিনেমার জনপ্রিয় গান ‘টাপা টিনি।’ লক্ষ লক্ষ শ্রোতার মন ছুঁয়েছে এই গান। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, অনন্যা ভট্টাচার্য (খ্যাদা), উপালী চট্টোপাধ্যায়। এবার পাট দিয়ে তৈরি শাড়ি পরে লোভনীয় সাজে নাচতে দেখা গেল অভিনেত্রী মনামী ঘোষকে। নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

গতকাল অর্থাৎ শনিবার থেকে স্টার জলসা চ্যানেলে শুরু হয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩।’ এই রিয়েলিটি শোয়ের প্রথম এপিসোডের জন্যই মনামীর এই সাজ। এই অভিনব সাজের নেপথ্যের কারিগর নীল এবং দেবজ্যোতি। মেকআপ করেছেন অমিত দাস। গয়না দিয়ে অভিনেত্রীকে সাজিয়েছে আভা ক্রিয়েশন।

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ পাটের এই শিল্প। এই সাজের মাধ্যমে পাট শিল্পের সেই সমস্ত কারিগরকে কুর্নিশ যাঁরা দিনরাত পরিশ্রম করে এই শিল্পটিকে বাঁচিয়ে রেখেন এবং নিজেদের দক্ষতার মাধ্যমে আমাদের ছোটবেলা ও বড়বেলাকে সমৃদ্ধ করেছেন।’

নাচে, গানে অভিনয় সবতেই পারদর্শী অভিনেত্রী মনামী ঘোষ। নিজের নাচের পারদর্শীতা আবারও প্রমাণ করলেন তিনি। ভিডিওটিতে প্রথমে তাঁকে ‘টাপা টিনি’ গানের ছন্দে মাচের মহড়া দিতে দেখা যায়। তারপর পাটের তৈরি শাড়ি পরে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ শোয়ের সেটে নাচতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles