জন্মাষ্টমীতে শ্রী কৃষ্ণকে এই জিনিসটি দিলে কাটবে আর্থিক সমস্যা

হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর অনেক গুরুত্ব রয়েছে। এই দিনটিতে রোহিনী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। এই বছর দু’দিন ১৮ অগাস্ট এবং ১৯ অগাস্ট জন্মাষ্টমীর পুজো করা হবে।

এই জন্মাষ্টমীর দিন ভগবান শ্রী কৃষ্ণের শিশুরূপের পুজো করা হয়। এবার জন্মাষ্টমীতে বৃদ্ধি যোগ তৈরি হয়েছে। যা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করছেন জ্য়োতিষ বিশেষজ্ঞরা। শ্রী কৃষ্ণের আশীর্বাদ পেতে তাঁর প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়।

জ্য়োতিষশাস্ত্র মতে, বাঁশি ছিল শ্রী কৃষ্ণের খুব প্রিয়। বাস্তু মতে মনে করা হয়, ঘরে বাঁশি রাখা শুভ। কথিত আছে, ঘরে কাঠ, পিতল, রুপো বা সোনার বেশি রাখলে ইতিবাচক শিক্তি আসে।

মনে করা হয়, একজন ব্যক্তি যদি শ্রী কৃষ্ণকে রুপোর বাঁশি নিবেদন করেন তাহলে তাঁর আর্থিক সমস্যা দূর হয়ে যায়। শাস্ত্র বলছে, শ্রী কৃষ্ণের বাঁশি খুব প্রিয়। তাই তাঁকে মুরলীধর, বংশীধর প্রভৃতি নাম ডাকা হয়।

এমনকি জ্য়োতিষশাস্ত্র বলে, বাড়িতে বাঁশি রাখলে ব্যক্তির চাকরি অথবা ব্যবসা সমৃদ্ধি হবে। আপনি একটি ছোট্ট রুপোর বাঁশিও শ্রী কৃষ্ণকে নিবেদন করে পার্সে রাখতে পারেন। এতে আপনার আর্থিক উন্নতি হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles