ফের এক অভিনেত্রীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে। ফের সেই জুন মাসেই উদ্ধার তারকার দেহ। বন্ধ ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করল অভিনেত্রী নূর মালবিকা দাসের (Noor Malabika Das) পচা গলা ঝুলন্ত দেহ। মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে আত্মঘাতী হয়েছেন অসমের এই বাঙালি অভিনেত্রী। ৩৭ বছর বয়সী মালবিকা দাস (Noor Malabika Das) সম্প্রতি নজর কেড়েছিলেন ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়ালে’। এই সিরিজে অভিনেত্রীর সঙ্গে যীশু সেনগুপ্ত, কাজলের মতো তারকাদের অভিনয় করতে দেখা যায়।
নূর মালবিকা দাসের (Noor Malabika Das) পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধারের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, অন্ধেরির ওশিওয়াড়া এলাকায় নিজের ফ্ল্যাট থেকে মালবিকার দেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির সিলিং ফ্যান থেকে ঝুলছিল অভিনেত্রীর দেহ। প্রতিবেশীরা বন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। আর পুলিশ আসতেই চোখ কপালে ওঠে। তালা ভেঙে অভিনেত্রীর অর্ধেক গলা দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই অভিনেত্রীর দেহের ময়নাতদন্ত করা হয়েছে, তবে রিপোর্ট সামনে আসেনি।
উল্লেখ্য, এই অভিনেত্রী (Noor Malabika Das) অভিনয় জগতে আসার আগে কাতার এয়ারওয়েজের একজন বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। গত ৬ই জুন লোখান্ডওয়ালার ফ্ল্যাট থেকে মালবিকার মৃতদেহ উদ্ধার করে মুম্বাই পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে জানা যাবে কিভাবে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। জানা গিয়েছে, অভিনেত্রীর বাড়ি থেকে মোবাইল, ফোন,ডাইরি বেশ কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে।
ওই ফ্ল্যাটেই নিজের পরিবারের সঙ্গে থাকতেন মালবিকা দাস (Noor Malabika Das) তার এক ঘনিষ্ঠ বন্ধু আলোকনাথ পাঠক জানিয়েছেন, সপ্তাহখানেক আগেই অভিনেত্রীর পরিবার অসমের গ্রামের বাড়িতে ফিরে যান। অভিনেত্রীর দেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে গুরু গ্রামের সিদ্ধার্থ হাসপাতালে। অভিনেত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে কেউই তার দেহ নিতে আসেননি। অবশেষে মুম্বাই পুলিশ ৯ জুন রবিবার তার দেহ দাহ করেছে স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায়। নজর কাড়ছে, পাঁচ দিন আগে সোশ্যাল মিডিয়ায় করা মালবিকা দাসের করা শেষ পোস্ট। তারপরই পুলিশের হাতে পেয়েছে মালবিকার দেহ। মডেল হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন মালবিকা (Noor Malabika Das)। তার ফলোয়ার সংখ্যা দেড় লক্ষের কাছাকাছি।
কাজের দিক থেকে, বেশ কিছু হিন্দি ওয়েব সিরিজ ও ছবিতে অভিনয় করেছেন অসমের এই অভিনেত্রী (Noor Malabika Das)। এই অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘সিসকিয়ান’, ‘ওয়াকম্যান’, ‘তিখি চাটনি’, ‘জাগন্য উপয়া’, ‘চার্মসুখ’, ‘দেখি উন্দেখি’, ‘ব্যাকরোড হাস্টল’-এর মতো ছবি। টেলি সিনে ওয়ার্কার্স অ্যাশোসিয়েশনের তরফে মালবিকার মৃত্যুর তদন্তের দাবি জানানো হয়েছে। ডিপ্রেশন থেকেই আত্মহত্যা নাকি অন্য কিছু রয়েছে অভিনেত্রীর মৃত্যুর পিছনে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।





