ED made explosive claim about Sheikh Shah Jahan: শেখ শাহজাহানের জমি দখলের টাকা পার্টি ফান্ডে যেত, আদালতে এমনটাই দাবী করল ইডি। আর এর জেরে বেশ বড় বিপাকে তৃণমূল (ED made explosive claim about Sheikh Shah Jahan)। প্রায় ৯০০ বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে শাহজাহানের সাগরেদ শিবু হাজরার বিরুদ্ধে। শাহজাহান ঘনিষ্ঠ আরও ৫ জনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ রয়েছে বলে খবর। তাদেরও খোঁজ চালানো হচ্ছে।
সন্দেশখালির একাধিক মামলায় নাম জড়িয়েছে শেখ শাহজাহানের। আজ, সোমবার কলকাতা নগর দায়রা আদালতে তোলা হয় শাহজাহান-সহ ৩ জনকে। এদিন এরা সকলেই আদালতে জামিনের আবেদন করেছিলেন। অন্যদিকে, আবার ইডি চার্জশিট পেশ করে এদিন। আর তাতেই বিস্ফোরক দাবী করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED made explosive claim about Sheikh Shah Jahan)।
আদালতে এদিন ইডি দাবী করে, শাহজাহান ও শিবু হাজরাকে জেরা করে জানা গিয়েছে যে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত জমি দখলের যে টাকা মিলেছে, তা পার্টির ফান্ডে গিয়েছে (ED made explosive claim about Sheikh Shah Jahan)। এই ঘটনায় শাহজাহানের ৫ ঘনিষ্ঠের নামও রয়েছে। তাদেরও খোঁজ চালাচ্ছে ইডি। এই অভিযুক্তরা নানান সময় শাহজাহানকে সাহায্য করেছে কালো টাকা সাদা করার বিষয়ে। শেখ সিরাজউদ্দিনেরও খোঁজ চালাচ্ছে ইডি, এমনটাই খবর।
এদিন আদালতে ইডি আরও দাবী করে, শাহজাহানের সংস্থা শেখ সাবিনার ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট লাভের পরিমাণ ছিল ৪ কোটি ৪৮ লক্ষ টাকা। এই সময় রফতানি বাবদ খরচ হয়েছে ১৯৮ কোটি ৫২ লক্ষ টাকা। ইডির এও দাবী, শিবু হাজরা আকাশ ভেড়ির নাম করে ৯০০ বিঘা জমি দখল করেছিলেন জেলিয়াখালিতে (ED made explosive claim about Sheikh Shah Jahan)।
বলে রাখি, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে তুলে দেওাহ্য ইডির হাতে। বর্তমানে জেলবন্দি তিনি। বারবার নিজেকে নির্দোষ বলেই দাবী করেছেন শাহজাহান। তাঁর কথায়, তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি (ED made explosive claim about Sheikh Shah Jahan)।





