Dev Did not Support Soham Chakraborty for his act: তিনি একজন অভিনেতা তো বটেই, তার পাশাপাশি একজন জনপ্রতিনিধিও বটে। ফলে আরও বেশি সংযত হয়ে যে কোনও কাজ করা উচিত তাঁর। কিন্তু সেই সৌজন্যবোধ বা ধৈর্য কোনওটাই দেখাতে পারেন নি তিনি। কথা কাটাকাটির মধ্যেই হাত তোলেন এক রেস্তোরাঁর মালিকের গায়ে। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী কোনওভাবেই পাহে পেলেন না তাঁর সহকর্মী তথা নবনির্বাচিত সাংসদ দেবকে (Dev Did not Support Soham Chakraborty for his act)।
কিছুদিন আগেই ‘প্রধান’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব ও সোহম। দুজনেই এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন। আবার বাস্তব জীবনেও দুজনেই জনপ্রতিনিধি। দীর্ঘদিনের সহকর্মী হলেও, সোহমের করা ঘটনাকে যে তিনি কোনওভাবেই সমর্থন করেন না, তা স্পষ্টভাবেই বুঝিয়ে দিলেন দেব (Dev Did not Support Soham Chakraborty for his act)।
দেবের কথায়, ভালো বন্ধু বলেই তিনি সবকিছুকে কখনই সমর্থন করতে পারেননা (Dev Did not Support Soham Chakraborty for his act)। দেব বলেন, “আমি সবকিছু সমর্থন করতে পারি না। সোহমের ক্ষমা চাওয়া উচিত। ও আমার ভাল বন্ধু হলেও যা করেছে ঠিক করেনি”।
কী ঘটেছিল ঘটনাটি?
গত সপ্তাহে নিউটাউনের এক রেস্তোরাঁয় শুটিং করছিলেন সোহম চক্রবর্তী। সেই সময় পার্কিং নিয়ে ঝামেলা বাঁধে সোহমের নিরাপত্তারক্ষীদের সঙ্গে রেস্তোরাঁর মালিকের। এরই মধ্যে সোহম এসে ওই রেস্তোরাঁর মালিককে মারধর করেন। তাঁর দাবী ছিল, ওই রেস্তোরাঁর মালিক তাঁকে ও তাঁর নিরাপত্তারক্ষীদের গালিগালাজ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটূক্তি করেছিলেন। সেই কারণে তিনি মাথার ঠিক রাখতে না পেরে গায়ে হাত তুলেছেন।
এই ঘটনায় তুমুল সমালোচনার মুখে পড়েন তৃণমূল বিধায়ক। এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে আরও চাপে পড়েন সোহম। সেই ফুটেজে দেখা গিয়েছে, ঝামেলা চলাকালীন রেস্তোরাঁর মালিককে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন সোহম। লাথিও মারেন তাঁকে। কলার ধরে রেস্তোরাঁর বাইরে নিয়ে আসেন। এই ঘটনায় সোহম ক্ষমা চেয়েছেন বটে কিন্তু বিশেষ কোনও লাভ হয়নি (Dev Did not Support Soham Chakraborty for his act)।
এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় পরোক্ষভাবেই বার্তা দিয়েছিলেন, “মানুষের সঙ্গে আরও নম্র ও শোভন ব্যবহার করাই জয়ের দাবি। তৃণমূলের সমস্ত নেতা ও কর্মীদের বলছি, বাংলার মানুষ আমাদের উপর যে আস্থা দেখিয়েছেন, তাকে মর্যাদা দিতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষের কাছে দায়বদ্ধ, তাঁদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে”।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!