প্রেগন্যান্সির সময়ও করেছেন কাজ। সামনে এসেছে একটি বিজ্ঞাপনের ক্লিপিংস। যেখানে দেখা গিয়েছে খড়কুটো ধারাবাহিকের নীলাঞ্জন ওরফে রাজা এবং নতুন মা নুসরাত জাহানকে। প্রেগন্যান্ট থাকাকালীন জানা গিয়েছিল টুকটাক নিজের কমিটমেন্ট সারছেন অভিনেত্রী। তার মধ্যে বোধহয় এই বিজ্ঞাপনটিও ছিল!
প্রায়ই শোনা গিয়েছে, নিজেদের কাজকে সবসময় গুরুত্ব দেন তারকারা। এরইমধ্যে তার পরিচয় পাওয়া গেল। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নুসরাত জাহানের একটি বিজ্ঞাপনের ক্লিপিংস ছড়িয়ে পড়েছে। এটি একটি কাপড় কাচার সাবানের বিজ্ঞাপন। ‘Champion Detergent’র বিজ্ঞাপনে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা নুসরাত জাহানকে। তাঁর বেবি বাম্প বিজ্ঞাপনে স্পষ্টতই বোঝা গিয়েছে। বিজ্ঞাপনে নীল রঙের কুর্তিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। সঙ্গে নীলাঞ্জন ওরফে রাজাকে দেখা গিয়েছে গোলাপি রঙের টি-শার্ট আর জিন্সে।
অভিনেত্রী এবং অভিনেতার কথোপকথনে বোঝা গিয়েছে জামা-কাপড়ের ময়লা ধুতে সবথেকে শক্তিশালী এই ডিটারজেন্ট। এই বিজ্ঞাপনের মারফত সকলকে চ্যাম্পিয়ন ডিটারজেন্ট ব্যবহারের উপদেশ দিতে দেখা গিয়েছে দুই তারকাকে। এই মুহূর্তে অভিনেত্রীর এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে দ্রুত। একদিকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে জল্পনা অন্যদিকে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। শেষমেশ দেখা যাচ্ছে নিজের কাজের প্রতি খুবই দায়িত্ববান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর নতুন বিজ্ঞাপন ছড়িয়ে পড়লেও, তেমন কোনো টিপ্পনী আসেনি নীতি পুলিশিদের তরফ থেকে। তবে অভিনেত্রীর অতীত বলছে ফের তাঁর এই বিজ্ঞাপন নিয়েও চর্চা শুরু হবে।
View this post on Instagram






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার