বাচ্চার বাবা হিসাবে ঘুরিয়ে নিলেন যশের নাম! মা হওয়ার পর প্রথমবার সকলের সামনে স্লিম ফিগারের নুসরাত জাহান

সন্তান জন্মের ১৩ দিনের মাথাতেই বুধবার দিন পাবলিক অ্যাপিয়ারেন্স করলেন নতুন মা নুসরাত জাহান। ভবানীপুরের একটি স্যাঁলোর উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন নুসরাত। বুধবার দিন প্রথমবার ধূসর রঙের ওয়ান সোল্ডার অ্যাসেমিট্রিক্যাল গাউনে ধরা দিলেন অভিনেত্রী। এদিন অভিনেত্রীকে দেখতে ভবানীপুরে উপচে পড়ে ছিল তাঁর ভক্তরা। তাঁকে দেখে হতবাক হয়েছেন সকলেই।

এমনিতেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর পোস্ট প্রেগনেন্সি লুক দেখে চোখ কপালে উঠে ছিল নেটিজেনদের। এতটুকুও বেবি ফ্যাট জমে নি অভিনেত্রীর শরীরে। তা চাক্ষুষ দেখে আরও স্পষ্ট করলেন তাঁর ভক্তরা। ছেলেকে সামলানোর সঙ্গে নিজের পেশাতেও মন দিয়েছেন নুসরাত জাহান। কিন্তু এদিন ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্নের, ঘুরিয়ে উত্তর দিলেন তিনি। এর আগে অভিনেতা যশ দাশগুপ্তকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তা এড়িয়ে গিয়েছেন। এখন সংবাদমাধ্যমের কাছে ঈশানের বাবার পরিচয় একটু ঘুরিয়ে দিলেন নতুন মা।

ভিডিও সূত্র: ক্যালকাটা টাইমস

 

View this post on Instagram

 

A post shared by Calcutta Times (@calcuttatimes)

এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি জানালেন, ‘২৬ আগস্টের আগে এবং পরের জীবন পুরোপুরি আলাদা। ইতিহাস-ভূগোল সবটাই পাল্টে গিয়েছে। খুব ভালো একটা সময় কাটাচ্ছি। এটা নতুন একটা জীবন বলতে পারেন’। ঈশানকে নিয়েই এখন সারা দিন কাটছে অভিনেত্রীর। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব নিয়ে সম্পূর্ণ সচেতন তিনি। দ্রুত কাজে ফেরার প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘নিজের প্রতি এবং পরিবারের প্রতি পাশাপাশি মানুষজনের প্রতি দায়িত্ব রয়েছে। তাই কাজে ফিরতেই হবে। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সাংসদের বাদল অধিবেশনে যোগ দিতে পারিনি। কিন্তু শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি অবশ্যই যাবো’। অভিনেত্রী কথায় মা হয়েছেন বলে কাজে কোনো গাফিলতি মানবেন না। সন্তানের পাশাপাশি কাজকেও সমান গুরুত্ব দিয়ে করে যাবেন। অভিনেত্রীর কথাতে আশা করা যাচ্ছে খুব শিগগিরই আবার রুপোলি পর্দায় দেখা যাবে তাঁকে।

এরইসঙ্গে অভিনেত্রীকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন। কারণ এটা কারোর চরিত্রে দাগ লাগিয়ে দেয়। বাবা জানে বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি। যশ এবং আমার দুজনেরই ভালো সময় কাটছে’। নাম নিয়েও আবার ঈশানের বাবার নাম নেন নি অভিনেত্রী। পরোক্ষভাবে অনেকটা স্পষ্ট করেই এদিন সন্তানের পিতৃপরিচয় দিলেন নুসরাত জাহান।

অভিনেত্রীর প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়তেই, তাঁর এবং যশ দাশগুপ্তর সম্পর্কতে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। সকলেই আন্দাজ করেছিলেন যশ দাশগুপ্তই অভিনেত্রীর হবু সন্তানের পিতা। এমনকি সন্তান জন্মের সময় থেকে হাসপাতালের ওটি পর্যন্ত সাথে ছিলেন অভিনেতা। সঙ্গে দায়িত্ব নিয়ে অভিনেত্রীকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছেন। এছাড়াও আরও নানা কাজে অভিনেত্রীর সন্তানের বাবা বলে যশ দাশগুপ্তকেই মেনে নিয়েছেন নেটিজেনদের অনেকেই। এবার সেটা পরোক্ষভাবে জানালেন অভিনেত্রী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles