কৃষক আন্দোলন দমনে নয়া হাতিয়ার মোদীর, রবিশস্যে বাড়ানো হল ন্যুনতম সহায়ক মূল্য

দেশের কৃষক আন্দোলনের জেরে কম ঝড় ওঠেনি জাতীয় রাজনীতিতে। একাধিক রাজ্যে এবার এই কৃষক আন্দোলন দমন করতে এবার নয়া কৌশল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গতকাল, বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রবিশস্যের ন্যুনতম সহায়ক মূল্য বাড়ানো হবে।

জানা গিয়েছে, গম, বার্লি, সরষের বীজ-সহ কয়েকটি ফসলের ন্যুনতম সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এতে ছাড় দিয়েছে কেন্দ্রের অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি। ২০২২-২৩ বিপণন মরশুম থেকেই কেন্দ্রের এই নতুন মূল্যবিধি জারি হবে বলে জানা গিয়েছে।

https://twitter.com/ANI/status/1435551379964272640?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1435573105238368256%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fmsp-hike-centre-hikes-wheat-support-price-by-2-for-this-crop-year%2F

একাধিক পণ্যে ন্যুনতম সহায়ক মূল্য ভালো পরিমাণে বাড়লেও গমের ক্ষেত্রে তা বেড়েছে মাত্র ৪০ টাকা। এর জেরে এবার থেকে প্রতি কুইন্টাল গম কেন্দ্রকে কিনতে হবে ২০১৫ টাকায়। যা গত বছরের তুলনায় মাত্র ২ শতাংশ বেশি। গমের সহায়ক মূল্য বৃদ্ধির হার গত কয়েক বছরে সবথেকে কম। এই নিয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কেন্দ্রের এই সিদ্ধান্তকে বেশ দুঃখজনক আখ্যা দিয়েছে।

গমের ক্ষেত্রে এই সহায়ক মূল্য নিয়ে বিতর্ক তৈরি হলেও অন্যান্য পণ্যগুলিতে এই সহায়ক মূল্য বেশ উল্লেখযোগ্য হারেই বেড়েছে। প্রতি কুইন্টালে সরষের বীজে সহায়ক মূল্য বাড়ানো হয়েছে ৪০০ টাকা। এবার থেকে প্রতি কুইন্টাল সরষের বীজ কেনা যাবে ৫০৫০ টাকায়। অন্যদিকে কাঁচা ছোলাতে ন্যুনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে ১৩০ টাকা ও বার্লির ক্ষেত্রে এই মূল্য বাড়ানো হয়েছে ৩৫ টাকা।

প্রসঙ্গত, গত বছর ২৬শে নভেম্বর থেকে দিল্লির রাজপথে আন্দোলন করছেন দেশের কৃষকরা। তাঁদের অন্যতম প্রধান দুটি দাবী হল, কৃষি আইন প্রত্যাহার ও শস্যের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনে পরিণত করা। এবার এই ন্যূনতম সহায়ক মূল্যে বেশ ভালো আকারে বৃদ্ধি হল।

RELATED Articles