ছেলে হওয়ার পর থাইল্যান্ড ভ্রমণে শ্রেয়া ঘোষাল, স্বামী শিলাদিত্যর সাথে ছবি ভাইরাল

জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় নাম। গত মে মাসেই মা হয়েছেন তিনি। স্বামী শিলাদিত্য সাথে দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছেন গায়িকা। বর্তমানে অনুরাগীর সংখ্যা বেড়েছে সময়ের সাথে। এবার পুত্র সন্তান নিয়ে থাইল্যান্ড ট্যুরে গেলেন শ্রেয়া ঘোষাল।
কিছুমাস আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন শ্রেয়া ঘোষাল।গত ২২শে মে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।পুত্র সন্তানের নাম রেখেছেন দেব্যান। সন্তান আসার পর স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার তাদের সংসারে। শ্রেয়া ঘোষাল এবং তার স্বামী শিলাদিত্যর মাঝে মধ্যেই তাদের বিভিন্ন মুহুর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়।
দেব্যানের আগমনে তাদের সম্পর্ক যে অন্যরকম রূপ নিয়েছে একথা বলার অপেক্ষা রাখে না। গায়িকার পাশাপাশি তিনি এখন মা।তার সেই অনুভূতির কথাও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি পুত্র সন্তানকে নিয়ে থাইল্যান্ডে পাড়ি দিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং স্বামী শিলাদিত্য।ছেলে হওয়ার পর এটাই প্রথম ট্যুর, তাই স্বাভাবিক ভাবেই উন্মাদনা তুঙ্গে।
থাইল্যান্ড ভ্রমণ নিয়ে বিভিন্ন মুহুর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি অনুরাগীরা ভালোবাসাও জানিয়েছেন।থাইল্যান্ডের অসাধারণ সৌন্দর্য্য উপভোগ করছেন তিনজনেই।

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

ছেলে হওয়ার পর তার নাম রেখেছিলেন দেবায়ন মুখোপাধ্যায়। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় গায়িকা। ছেলে হওয়ার পর সেই অনুভুতি ভাগ করে নিয়ে ছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন “আলাপ করিয়ে দিই, দেবয়ান মুখোপাধ্যায়ের সঙ্গে। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর ওকে প্রথমবার দেখে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল।
এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে।এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি। “
২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য সাথে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল।তারপর অনেকটা সময় একসাথে কাটিয়েছেন। এই বছরের মাঝের দিকেই বেবিবাম্পের ছবি পোস্ট করে তিনি জানান বেবি শ্রেয়াদিত্য আসছে!
পাশাপাশি তিনি সকলের আশীর্বাদ নিয়ে তিনি জানান শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে। তোমাদের সবার ভালোবাসার আর আর্শীবাদ প্রয়োজন, আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles