এখন সোশ্যাল মিডিয়ার জগতে নায়ক নায়িকাদের জীবনে কি ঘটছে তা জানতে আগ্রহী থাকেন তাদের অনুরাগীরা। তা যদি হয় বিয়ের মত কোন ঘটনা তবে অবশ্যই খুব বেশি উৎসাহিত থাকেন অনুরাগীরা। নায়ক নায়িকা কবে বিয়ের পিঁড়িতে বসছেন, কার সঙ্গে কার বিয়ে হচ্ছে এইসব সবসময়ই আলোচনার বিষয়। শোনা যাচ্ছে, টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar) নাকি বিয়ের পিঁড়িতে বসছেন।
পায়েল সরকারের (Payel Sarkar) সঙ্গে যার বিয়ে হবে অর্থাৎ পাত্র এনআরআই। শুধু তাই নয় বিয়ে করে টলিউড ইন্ডাস্ট্রি ছেড়ে বিদেশে পাড়ি দেবেন তিনি। বলিউড থেকে টলিউড বিয়ের পর বহু নায়িকারাই কাজ ছেড়ে দেন। টলিউডের অন্যতম অভিনেত্রী পায়েলও কী এবার তাই করছেন। তবে নায়িকার মুখপাত্র এই খবর ভুয়ো বলে জানিয়েছেন। অভিনেত্রী পায়েল সরকারের (Payel Sarkar) নাকি এখনো বিয়ের ইচ্ছাই হয়নি এমন জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar) জানান, অনেকেই মনে করেন তিনি লিভ ইন সম্পর্কে রয়েছেন। তবে কোনটাই করছেন না তিনি, সময় মতো সবটা জানাবেন সকলকে শুধু রাখতে হবে ধৈর্য এমনটাই জানালেন পায়েল। অভিনেত্রী জানালেন কেন পায়েল সরকারের (Payel Sarkar) বিয়ে নিয়ে রটনা রটেছে।
পায়েল নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। সেখানে ‘বড়বাবু’ ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার (Payel Sarkar)। নিউইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। নিউইয়র্কে শুধুমাত্র ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, তিনি সেখানে বসবাসকারী তার আত্মীয়-বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করে সময় কাটিয়েছেন। তাই বেশ অনেকদিন ধরেই দেশের বাইরে রয়েছেন তিনি। সেখান থেকেই এনআরআইকে বিয়ে করার রটনার সূত্রপাত হয়েছে বলেই জানিয়েছেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar) ।
তবে বিয়ে না করে থাকতে চান না অভিনেত্রী (Payel Sarkar)। বিয়ে করার পরিকল্পনা তার রয়েছে। তবে কোন বিদেশি প্রেমিককে, তিনি বিয়ে করবেন না। কারণ কলকাতা ত্যাগ করা তার পক্ষে প্রায় অসম্ভব। কলকাতা ত্যাগ করা আর কোনো পরিকল্পনাই নেই অভিনেত্রী পায়েল সরকারের (Payel Sarkar) ।
ইতিমধ্যেই, মুক্তি পেয়েছে পায়েল সরকার (Payel Sarkar) অভিনীত ‘আবার অরণ্যের দিনরাত্রি’। এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন পায়েল সরকার, অলিভিয়া সরকার, রুপসা মুখোপাধ্যায়, যুক্তা রক্ষিত। এই সিনেমায় চার স্বাধীনচেতা মেয়ের পাহাড়ে ছুটি কাটানোর গল্প তুলে ধরা হবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যের দিনরাত্রি থেকে অনুপ্রাণিত এই ছবি। কিছুদিনের মধ্যেই এই মুক্তি পাবেন নজরবন্দী সিনেমাটিও একটি নারী কেন্দ্রিক ছবি। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও দেখা গেছিল পায়েলকে (Payel Sarkar)। ২০২১ সালে বিজেপির হয়ে বিধানসভা ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি। বেহালার পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। তবে রাজনীতির ময়দানে হেরে গিয়ে, নিজেকে সরিয়ে নিয়েছেন রাজনীতি থেকে।মন দিয়েছেন ফের অভিনয়ে।





