ভোট আবহে ফের শোনা গেল ‘চড়াম চড়াম, গুড় বাতাসা’ ধ্বনি, তবে অনুব্রত নয়, শেষবেলার প্রচারে তৃণমূল নেতারই হুঙ্কার সজলের গলায়

Sajal Ghosh used the slogan of Anubrata Mandal: আগামী ১ জুন, শনিবার রয়েছে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট। এদিন রাজ্যের ৯ কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। এদিন আবার বরানগর বিধানসভা কেন্দ্রে রয়েছে বিধানসভা উপনির্বাচনও। ফলে হিসাব অনুযায়ী, আজ, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ছিল ভোটের শেষ প্রচার (Sajal Ghosh used the slogan of Anubrata Mandal)। শেষবেলার প্রচারে বেরিয়ে এবার সুর সপ্তমে তুলতে শোনা গেল সজল ঘোষকে (Sajal Ghosh)।  

বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে লড়ছেন সজল ঘোষ (Sajal Ghosh)। তাঁর বিপক্ষে রয়েছেন তৃণমূল তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার সজল ঘোষেরও (Sajal Ghosh) শেষ প্রচার ছিল। এদিন সজলের হয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শেষ বেলার প্রচারে বেশ হুঙ্কার শোনা যায় সজলের গলায় (Sajal Ghosh used the slogan of Anubrata Mandal)

এতদিন বরানগরে জোরকদমে প্রচার চালিয়েছেন সজল ঘোষ (Sajal Ghosh)। গোটা বরানগর তিনি চষে ফেলেছেন বলা যায়। আজ সুকান্তকে পাশে নিয়ে সজলের (Sajal Ghosh) বার্তা, “নির্বাচনে যেটা দিতে হবে, সেটাই দেব ওদের। আমি চাই নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ। চড়াম চড়াম, গুড় বাতাসা, নকুলদানা কোনওটাই আমি দেব না ভাই। আমি তাঁদের দলের সঙ্গে থাকব। চড়াম চড়াম তো দেবে মানুষ” (Sajal Ghosh used the slogan of Anubrata Mandal)

বলে রাখি, ভোট আবহে এই ‘চড়াম চড়াম, গুড় বাতাসা’, এমন নানান বিশেষণ আগে শোনা যেত তৃণমূলের অনুব্রত মণ্ডলের মুখে। একুশের বিধানসভা নির্বাচনেও এমন নানান বিশেষণ শোনা গিয়েছিল বীরভূমের তৃণমূল সভাপতির মুখে। তবে এবারের ভোটে ময়দানে নেই তিনি। গরু পাচার কাণ্ডের জেরে আপাতত কেষ্টর বর্তমান ঠিকানা তিহাড় জেল।

এবার অনুব্রত নয়, তাঁরই বুলি আওড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। তবে কাউকে ভয় দেখাতে বা হুঁশিয়ারি দিয়ে নয়। কেষ্টর সংলাপই সজল ব্যবহার করলেন সম্পূর্ণ অন্যভাবে মানুষের উন্নয়নের স্বার্থ বোঝাতে (Sajal Ghosh used the slogan of Anubrata Mandal)। তবে বিপক্ষ দলের জেলবন্দি নেতার বাণী সজলের মুখে শুনে অনেকেই অবাক হয়েছেন বৈ কী! 

RELATED Articles