সাদা কুর্তা পাজামা, সানগ্লাস চোখে ভোট দিতে গেলেন রেখা, নজর কাড়ল সিঁথি ভর্তি সিঁদুর, কার জন্য রাঙা সিঁথি অভিনেত্রীর?

চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। ‌ চলতি সপ্তাহের সোমবার মুম্বাইয়ে ছিল ভোট গ্রহণ পর্ব। ভোট দিতে হাজির হন বলিউডের তারকারা। বলিউডের তারকারা মানেই তাদের পোশাক, তাদের ক্রেজ, এক আলাদা ব্যাপার‌। এদিন ভোট দিতে এসে নজর কাড়েন বহু অভিনেতা অভিনেত্রীরা। এদিন ভোট দিতে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রেখা (Rekha)। চেনা মেজাজে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি।‌ ভোট (Lok Sabha Election 2024) দিতে আসার জন্য রেখা বেছে নিয়েছিলেন সাদা কুর্তা ও পাজামা। চোখে সানগ্লাস। তবে এই সাজের সঙ্গেও সিঁথিতে সিঁদুর দিতে ভোলেননি অভিনেত্রী। পাপারাজ্জিদের ক্যামেরায় অল্প হেসে হাত নাড়েন। ‌

ভোটকেন্দ্রে প্রবেশের আগে বা পরে রেখার (Rekha) ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। নেটিজেনদের কথায়,”রেখাজিকে দেখে বয়স বোঝাই যায় না। অপূর্ব সুন্দরী তিনি।” বরাবরই রেখার রূপের যাদুতে মুগ্ধ তার অনুরাগীরা। ‌তার (Rekha) অভিনয়, তার চোখের চাহনিতে মাতোয়ারা সকলে। তার চোখ দিয়েই তিনি বশ করে রেখেছেন বলিউডকে। অনুরাগীদের অসংখ্য ভালবাসা পান তিনি। ‌ এই সাজেও তার কমতি হলো না। ‌ বহু অনুরা কি তার ফটোতে এভাবে ভিডিওতে নানা কমেন্ট করেছেন। ‌

এবারই প্রথম নয়, যেকোনো সাজেশন দিয়েই সিঁথিতে সিঁদুর পরতে ভুলেন না রেখা (Rekha)। অনেক নেটিজেনরা প্রশ্ন করেন,‌ ‘কেন সিঁদুর পরেন রেখা?’ এক সাক্ষাৎকারে নিজের অনুরাগীদের এ প্রসঙ্গে উত্তর দিয়েছেন তিনি। বলেছেন, “নিজের কাজের প্রতি তাঁর অগাধ ভালবাসা ও নিষ্ঠা। এক বার কাউকে ভালবাসলে তা মিলিয়ে যায় না।” শুধু এই কথা বলেই তিনি থেমে গেছেন। ‌ কিছুই বলেননি। তবে অনেক না বলা কথায় নেটিজেনদের কাছে স্পষ্ট।

অপরদিকে, সোমবার ভোট (Lok Sabha Election 2024) দিতে এসে নজর কাড়েন বলিউডের তারকা জুটি রণবীর সিংহ ও দীপিকা পাডুকোন। ‌এই তারকা জুটি ম্যাচিং করে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম প্যান্ট পড়ে এসেছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে দীপিকার বেবি বাম্প। রণবীর সিং যথেষ্ট যত্নশীল দীপিকার প্রতি। ‌ প্রেগনেন্সি অবস্থায় আরো আগলে রাখতে দেখা গেল দীপিকাকে।

এদিকে ভোট (Lok Sabha Election 2024) দিতে হাজির হয়েছিলেন জাহ্নবী কাপুরও। ভোট দিতে এসে নিজের ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র প্রচার সারেন অভিনেত্রী। ভোট (Lok Sabha Election 2024) দেওয়ার জন্য জাহ্নবী বেছে নিয়েছিলেন নিজের ছবির গানের পঙ্কতি ছাপা জামা। ভোটকেন্দ্রে জাহ্নবীর এই প্রচার সকলের নজর কাড়ে। ‌ এছাড়াও সোমবার ভোট দিতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, হৃতিক রোশন, মনোজ বাজপেয়ী, বরুণ ধবন, কিয়ারা আডবাণী, অনন্যা পাণ্ডে-সহ আরও অনেক বলিউড তারকাকে।

RELATED Articles