টানটান উত্তেজনা ‘কার কাছে কই মনের কথা’-তে, শিমুলকে বাঁচাতে কোর্টে হাজির পরাগ, ভাইয়ের বিপক্ষে সাক্ষী দেবে?

বাংলার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar kache koi moner Katha) পাঁচ বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক।এই ধারাবাহিকের একটি প্রধান চরিত্রে অভিনয় করছেন মানালি দে। তার চরিত্রের নাম শিমুল। কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প নিয়ে খুশি ছিল দর্শকরা। 

তবে গল্প যেভাবে নতুন মোড় নিচ্ছে, তাতে উৎসাহিত দর্শকেরা। এখন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প জমে উঠেছে। এতদিন নায়ক-নায়িকা একে অন্য কেউ সহ্য করতে পারত না তবে তারা ফের কাছাকাছি আসছে। ‌ তাতেই দর্শকদের ভালোবাসা পাচ্ছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক (Kar kache koi moner Katha) । 

কার কাছে কই মনের কথা (Kar kache koi moner Katha) ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে দেখা যায় শিমুল ও পরাগকে। পরাগের ভাই পলাশ। শিমুল পরাগকে আলাদা করতে শয়তানি ছক কষেছে পলাশ ও প্রতিজ্ঞা। এমনকি শিমুলকে মেরে ফেলার চেষ্টা করে তারা। না পারলে মিথ্যা কেসে ফাঁসাতে চেষ্টা করে। তবে এবার শেষ মুহূর্তে শিমুলের পাশে এসে দাঁড়ায় পরাগ। শুধু পাশে এসে দাঁড়িয়েই নয়, শিমুলকে সাহায্য পর্যন্ত করছে পরাগ। 

আজ মঙ্গলবার ২১ মে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের (Kar kache koi moner Katha) পর্বে শেষ দিনের সাক্ষ্যদানে শিমুলের পাশে সাক্ষী দিতে এসে হাজির হয় পরাগ। সকলকে চমকে দিয়ে স্বাভাবিকভাবেই হেঁটে কোর্টে প্রবেশ করেন নায়ক। সেখানে শিমুলের হয়ে সাক্ষ্য দিতে দেখা যায় পরাগকে। ভাই পলাশ ও ভাইয়ের স্ত্রী প্রতিজ্ঞার সমস্ত বদমাইশি ছকের কথা জানিয়ে দেন আদালতে। শিমুলকে কিভাবে মেরে ফেলার প্ল্যান করেছিল তারা সে সবকিছুই প্রকাশ্যে বলে পরাগ। এমনকি কোথায় কবে কিভাবে শিমুলকে মারা হবে সেসব আলোচনাও করেছিল তারা। 

টানটান উত্তেজনার এই ধারাবাহিকের (Kar kache koi moner Katha) পর্বে দেখা যায় পরাগ এরপর ফোনের রেকর্ডিং জমা দিচ্ছে প্রমাণ হিসেবে। সেখানেই ধরা পড়ে যায় পলাশ ও প্রতীক্ষার সমস্ত বদমাইশি চাল। এদিন পরাগ জানায়, তাকে মেরে ফেলতেও তার ভাই চেষ্টা করেছিল। বিষ খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। এসব কথা শুনে অনেকেই অবাক হয়ে যায়। এবার পরবর্তী পর্বে দেখা যাবে কোর্টে কি রায় দেয়। 

পরাগ এরপর ফোনের রেকর্ডিং জমা দেয় প্রমাণ হিসেবে। সেখানেই ধরা পড়ে পলাশ এবং প্রতীক্ষার সমস্ত পরিকল্পনা। একই সঙ্গে এদিন পরাগ জানায় এর মধ্যেও তার ভাই তাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। এই কথা শুনে তাজ্জব বনে যায় সকলেই। এখন দেখার পালা কোর্ট কী রায় দেয়। 

https://youtube.com/watch?v=i16P5HNr_Eg%3Fsi%3Dnp_BP68222yngY-9

এর আগে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner Katha) ধারাবাহিকটি সন্ধ্যে সাড়ে ছটা থেকে সম্প্রচারিত হত জি বাংলার পর্দায়। গত কয়েক সপ্তাহ ধরে সময় বদলেছে এই ধারাবাহিকের। এখন রাত দশটা থেকে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই ধারাবাহিক দেখা যায়‌। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন মানালি মনীষা দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিত্র, শ্রীতমা ভট্টাচার্য, প্রমুখ আছেন।

RELATED Articles