সুশান্ত পরবর্তী অধ্যায়ে ‘বিগ বস’-এর হাত ধরে ফের পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী!

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস’ এবার চমক থাকছে। ঝটকা বলতে পারেন। জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুবার্ষিকীর আর হাতে গোনা কয়েক দিন বাকি। সুশান্তের আত্মহত্যার পর থেকে এই ঘটনার দায় গিয়ে চেপেছিল তাঁর তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তী’র ওপর। মাদক কান্ড জড়িয়ে হাজতবাস। লাগাতার নেটদুনিয়ায় কটাক্ষ। বলিউড থেকে অনেকটা দূরে নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে সময় নিয়েছিলেন রিয়ে। অপরাধ প্রমাণিত না হওয়ার আগেই অপরাধী হয়ে গিয়েছিলেন তিনি। এখন‌ও হয়তো অনেকের চোখে তিনি তাই।আপাতত জামিনে ছাড়া পেয়েছেন রিয়া।

আরও পড়ুন- প্রিয়াঙ্কার সঙ্গে ছবি পোস্ট করে নস্টালজিয়া উস্কে দিলেন রাহুল, তবে কী মান-অভিমানের পালা শেষ? 

কিন্তু এবার কিছুটা হলেও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী। জানা যাচ্ছে বিগ বস’-এর ১৫তম অধ্যায়ে প্রতিযোগী তালিকায় থাকতে পারে রিয়া চক্রবর্তী’র নাম। এমনটাই গুঞ্জন মুম্বইয়ের টেলি-পাড়ায়। চলতি বছরের শেষেই ‘বিগ বস’-এর পরবর্তী সিজনের সম্প্রচার। জানা যাচ্ছে, ‘বিগ বস’-এর মঞ্চে গতবছর ঘটে যাওয়া সেই ঘটনায় তাঁর নিজের এবং পরিবারের ওপর দিয়ে ঠিক কতটা ঝড় বয়ে গেছে তাই তুলে ধরবেন অভিনেত্রী।

আরও পড়ুন- ঐন্দ্রিলা এখন অতীত! এই মহিলার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অঙ্কুশ

তবে রিয়া চক্রবর্তী নন, এবারের প্রতিযোগিতা তালিকা বেশ অন্যরকম হতে চলেছে। সালমান খান পরিচালিত এই শো’তে চলতি বছরে অংশগ্রহণ করতে পারেন ‘কসৌটি জিন্দগি কি’ সিজন ২ খ্যাত অভিনেতা পার্থ সামথান ও ‘তারক মেহ্তা কা উল্টা চশমা’-র জনপ্রিয় অভিনেত্রী দয়া বহেন ওরফে দিশি ভাখানিকেও। অংশ নিতে পারেন গোবিন্দর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকও।‌

RELATED Articles