ঐন্দ্রিলা এখন অতীত! এই মহিলার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অঙ্কুশ

বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা হলেন অঙ্কুশ হাজরা। তাঁর অনুরাগীদের সংখ্যাও কম কিছু নয়। অনুরাগীরা তো সবসময়ই নিজের পছন্দের অভিনেতার জীবনধারার সম্বন্ধে জানতে মুখিয়ে থাকেন। তারকার জীবনে কী ঘটছে না ঘটছে, তা দর্শকের জানা চাই।

অনেকেরই জানা যে টলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে অঙ্কুশের সম্পর্ক অনেকদিনের। প্রায় দশ বছর ধরে প্রেম করছেন তারা। তাদের বাড়িতেও তাদের সম্পর্কের কথা সকলেই জানে।

এমনকি, খুব তাড়াতাড়ি তাদের বিয়ে, এমনটাও শোনা গিয়েছিল। অঙ্কুশ ও ঐন্দ্রিলা, দুজনে মিলে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন। তবে এরই মাঝে এ কী করলেন অঙ্কুশ? এভাবে ঐন্দ্রিলাকে ধোঁকা দিলেন তিনি? এত বছর পর এমনটা কী করে করলেন? ঐন্দ্রিলাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে সাত পাকে ঘুরে ফেললেন অঙ্কুশ।

আসলে, সম্প্রতি অঙ্কুশ জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করছেন। এই শো-য়েই ডোনা নামের একটি মেয়ের নাচে মুগ্ধ হন বিচারকরা। শুধু বিচারকই নয়, তাঁর নাচে মুগ্ধ হন অঙ্কুশও।

আরও পড়ুন- প্রিয়াঙ্কার সঙ্গে ছবি পোস্ট করে নস্টালজিয়া উস্কে দিলেন রাহুল, তবে কী মান-অভিমানের পালা শেষ? 

শুধু তাই-ই নয়, ডোনার সঙ্গে নাচও করেন তিনি। এই শো-তেই ডোনার গলায় মেডেল পরিয়ে দেন অঙ্কুশ। এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই মেডেল পরানোকেই মালাবদল বলে আখ্যা দিয়েছেন ওই শো-য়ের বিচারকরা। এমনকি বিচারকের আসনে থাকা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে উলুও দিতে দেখা যায় ওই ভিডিওয়।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে নেট দুনিয়ায়। মজার ছলে এই গোটা বিষয়টি করা হয়েছে। মনে করা হচ্ছে, শো-এর টিআরপি বাড়ানোর জন্যও এমন একটি মজার জিনিস মঞ্চে উপস্থাপন কটা হয়েছে।

RELATED Articles