রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ দেখে ভীত সন্ত্রস্ত গোটা পৃথিবী। তার মধ্যে আবার ভারত পড়েছে অন্য সমস্যায়। ইউক্রেনে পড়ছে বহু ভারতীয় পড়ুয়া। এবার তারা ফিরতে না পেরে ভয় ভয় রয়েছে সেখানেই। এর মধ্যে ইউক্রেনে MBBS পড়তে যাওয়া পড়ুয়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা বড়ো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে ভারতের জন্যে। কিন্তু কেন এত সংখ্যক ভারতীয় বিদেশ যায় MBBS পড়তে?
পড়ুয়াদের এহেন পরিস্থিতি দেখে মন হয়েছে বিখ্যাত বিজনেস টাইকুন আনন্দ মাহিন্দ্রার। এই প্রসঙ্গে বৃহস্পতিবার টুইট করেছেন তিনি। সেখানে লেখেন নে তিনি জানতেন না ভারতে মেডিকেল কলেজের এত অভাব রয়েছে। তিনি তাঁর কোম্পানি টেক মাহিন্দ্রার এমডি এবং সিইও সি.পি. গুরনানিকে ট্যাগ করে দেন। প্রশ্ন করেন যে মাহিন্দ্রা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল পড়ার জন্য একটি ইনস্টিটিউট স্থাপনের কথা ভাবতে পারেন কি তাঁরা? আনন্দ মাহিন্দ্রার এই টুইটের পরে, অনেক ব্যবহারকারী তাঁকে বলেন যে এই দেশে বেসরকারি ক্ষেত্রে MBBS করা খুব সহজ সাপেক্ষ। তাই ভারত থেকে বিপুল সংখ্যক পড়ুয়া শুধুমাত্র নির্দিষ্ট আসনের অভাবে মেডিক্যাল পড়ার জন্য ইউক্রেনে যায় না।
এক টুইটার ব্যবহারকারী আনন্দকে অনুরোধ করেন যে খরচের বিষয়টির ওপর যেনো জোর দেওয়া হয়। ফলে আনন্দর প্রতিষ্ঠান পড়ার খরচ যাতে কোটি টাকা না হয়। আনন্দ এতে উত্তর দিয়েছেন তিনি এই বিষয়ের উপর নজর রাখবেন। আনন্দ একটি পরিসংখ্যান শেয়ার করেছেন যাতে জানা গিয়েছে যে, ভারতের প্রায় ১৮,০০০ পড়ুয়া ইউক্রেনে MBBS পড়তে গেছে। পাশাপাশি, ২৩,০০০ পড়ুয়া MBBS পড়ার জন্যে গেছে চিনেও।





