মারণ রোগ ক্যান্সারকে জয় করেছে অভিনেত্রী সোনালী বেন্দ্রে (Sonali Bendre)। তারপরে ফের ফিরে এসেছেন অভিনয়ের জগতে। ছ বছর আগেই তিনি জানিয়েছিলেন ক্যান্সারে আক্রান্ত তিনি। তারপর তার ক্যান্সার সফরের গোটা অভিজ্ঞতার কথা ধাপে ধাপে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী ক্যান্সার থেকে যুদ্ধ জয়ের অভিজ্ঞতা অনেক মানুষকেই অনুপ্রেরণা দিয়েছে।
সম্প্রতি ক্যান্সারের সঙ্গে লড়াই কিভাবে অভিনেত্রী (Sonali Bendre) জীবন বদলে দিয়েছে সে নিয়ে সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, “একটি রিয়্যালিটি শো-এর শুটিংয়ের সময়ে আমার ক্যানসার ধরা পড়ে। সত্যিই বড় চমক ছিল। নিজেকেই প্রশ্ন করছিলাম, আমার কী ভাবে ক্যানসার হতে পারে? প্রথমে ভেবেছিলাম, তেমন গুরুতর নয়। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে, কিছু পরীক্ষার পরে বুঝতে পারি, কত কঠিন রোগ। আমার স্বামী এবং চিকিৎসক, দু’জনই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন।” অভিনেত্রীর কথায়, “রিপোর্টের মাধ্যমে বোঝা যায়, ক্যানসার কতটা ছড়িয়েছে। রিপোর্টে দেখা যায়, ক্যানসার আমার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে।”
অভিনেত্রী (Sonali Bendre) বলেছেন, তার যে ক্যান্সার হয়েছে সেই কথা ভুলে যেতে চাইছিলেন তিনি তার জন্য প্রায়ই ঘুমিয়ে পড়তেন। ভাববেন ধীরে ধীরে সবটা ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে সেটা কখনোই সম্ভব ছিল না। তবে সোনালীর স্বামী তৎপর হয়ে উঠেছিলেন কি রোগ সারানো নিয়ে। বিদেশে চিকিৎসা ব্যবস্থা করেছিলেন সোনালীর জন্য। কিন্তু অভিনেত্রী নিজেই নজর রোগ নিয়ে খুব ভেঙ্গে পড়েছিলেন।
অভিনেত্রী (Sonali Bendre) আরও জানিয়েছেন, “চিকিৎসার সময়ে আমি চিকিৎসকদের উপরেও রেগে যেতাম। ওঁরা বলতেন, আমার বেঁচে থাকার মাত্র ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এটা কী ভাবে চিকিৎসকেরা বলতে পারেন? আমি বার বার এটাই জিজ্ঞাসা করতাম।” সবকিছুর পরেও এই কঠিন জীবন যুদ্ধে জিতে গিয়েছেন তিনি।
সোনালী বেন্দ্রের (Sonali Bendre) অভিনয়ে দর্শক মহলে বেশ প্রশংসিত। ‘সরফরোশ’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ডুপ্লিকেট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ক্যানসার জয়ের পরে ২০২২-এ জি-এর ওয়েব সিরিজ ‘দ্য ব্রোকেন নিউজ’-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাকে।





