হাতে আর মাত্র কিছুদিন বাকি, আর এরপরই অভিনেত্রী শ্রাবন্তীর বাড়িতে আসতে চলেছে খুদে সদস্য। মা হতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি নিজের বেবি বাম্পের বেশ কয়েকটি ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে তিনি লিখেছেন যে এই সময়ে পৃথিবীতে সুসংবাদ আনার জন্যই ভগবান তাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন। আর কিছুদিন পরই তাদের সন্তান কোল আলো করে পৃথিবীতে আসতে চলেছে।
শ্রাবন্তীর স্বামীর রঞ্জন মুখোপাধ্যায় পেশায় একজন শিক্ষক। বর্ধমানের একটি সরকারি স্কুলে অংকের শিক্ষকতা করেন। শ্রাবন্তী অভিনেত্রী হওয়ায় তাকে কলকাতাতেই থাকতে হয়। লকডাউন স্বামী-স্ত্রী দু’জনকে কাছাকাছি এনে দিয়েছিল আর এই সময়ে তারা সিদ্ধান্ত নেন যে ৭ বছরের দাম্পত্য পর এবার সময় হয়েছে সংসারে নতুন অতিথি আনার।
View this post on Instagram
গত বছর অক্টোবরেই শ্রাবন্তী জানতে পেরেছিলেন তিনি মা হবেন কিন্তু তখন সোশ্যাল মিডিয়ায় কিছু তিনি প্রকাশ করেননি। এরপর শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট ভাবেই তিনি নিজের ভক্তদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন।
View this post on Instagram





