‘আমার ছেলে হোমোফোবিক নয়’, ছেলের নামে বাজে কথা বলায় স্যান্ডি সাহার উপর তীব্র ক্ষিপ্ত শ্রাবন্তী!

এবার স্যান্ডি সাহা পেলেন পাল্টা জবাব। দিনকয়েক ধরেই শ্রাবন্তী পুত্র অভিমন্যু চ্যাটার্জির সঙ্গে খিটিমিটি বেঁধেছিল ইউটিউবার স্যান্ডি সাহার।‌এবার ছেলের সমর্থনে মুখ খুললেন মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এমনিতেই গালিগালাজ ছাড়া কোন কথা বলেন না তিনি। অদ্ভুত মেকআপ আর আজব সাজে প্রায়ই লাইমলাইটে আসেন এই ইউটিউবার। কখনও নিজেকে ‘নাইটি বৌদি’ বলে পরিচয় দেন। আবার কখনও টলিউডের বড় বড় তারকাদের সঙ্গে প্রেম করার আবদার শোনা যায় তাঁর মুখে। তবে এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি।

তিনি মন্তব্য করেছেন, শ্রাবন্তীর পুত্র অভিমন্যু চট্টোপাধ্যায় তাঁর যৌন পরিচয় নিয়ে গালিগালাজ করেছেন। এছাড় তাঁর মন্তব্য, নিজের এক বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন যে সময় সেখানে সেই বন্ধুর বাড়িতে উপস্থিত ছিলেন শ্রাবন্তীর পুত্র। তিনি আবদার করেন অভিমন্যুর সঙ্গে কথা বলবেন বলে। কিন্তু ক্যামেরা ঘোরাতেই নাকি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শ্রাবন্তীর পুত্র।

বরাবরই স্পষ্ট ভাষার মানুষ ইউটিউবার স্যান্ডি সাহা। তিনি জানালেন, শ্রাবন্তীর পুত্র স্যান্ডির মত মানুষের সঙ্গে কথা বলার ইচ্ছে নেই বলে জানিয়েছেন। একথা শ্রাবন্তীকে নিজে জানিয়েছেন স্যান্ডি। ভেবেছিলেন শ্রাবন্তী তাঁকে বুঝবেন। কিন্তু অবশেষে গোটা বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন তাঁর ছেলে হোমোফোবিক নয়।

স্যান্ডি ভেবেছিলেন তাঁর সমর্থনে কথা বলবেন শ্রাবন্তী। কিন্তু ছেলের হয়েই গলা তুললেন মা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্যান্ডির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে গিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিমন্যু জানিয়েছেন, ‘কিছু অসভ্য গুন্ডা গুজব ছড়িয়েছে আমি সমকামিদের ভয় পাই। এবার আমি তাঁদের জানিয়ে দিতে চাই, আমি সমকামিতাকে কোনও দিক থেকেই ভয় পাইনা। বরং এলজিবিটি কমিউনিটিকে সমর্থন করি। গুরুত্ব দিয়ে এদের কথা শোনার সবসময় চেষ্টা করি’।

ছেলের এই পোষ্ট অভিনেত্রী শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে এবং লিখেছেন নিজের ছেলেকে নিয়ে তিনি গর্বিত। যেখানে ইউটিউবার স্যান্ডি সাহা আশা করেছিলেন শ্রাবন্তী তাঁকে সমর্থন জানাবেন, সেই আশায় পুরো জল ঢেলে দিয়েছেন অভিনেত্রী। উল্টে নিজের ছেলের হয়ে গলা তুলেছেন তিনি।

'আমার ছেলে হোমোফোবিক নয়', ছেলের নামে বাজে কথা বলায় স্যান্ডি সাহার উপর তীব্র ক্ষিপ্ত শ্রাবন্তী!

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles