কবে আসছে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’? কঙ্গনার দুর্দান্ত অভিনয় দেখতে পাবেন কবে জানালেন খোদ নায়িকাই!

কঙ্গনা রানাওয়াত এবার বিতর্ক সরিয়ে মনে হয় কাজে মন দিয়েছেন। অনেকদিন পর তার টাইমলাইনে দেখা গেল অন্যরকম ছবি। নিজের আপকামিং ছবির দিনক্ষণ ঘোষণা করে দিলেন কুইন। জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ কবে মুক্তি পাবে তা পোস্টার পোস্ট করেই জানালেন কঙ্গনা।

প্রথমে শোনা যাচ্ছিল, এই সিনেমাটি ও টি টি প্লাটফর্মে মুক্তি পাবে। কিন্তু কঙ্গনা নিজেই চাননি এই ফিল্ম ও টি টি তে আসুক।এ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছিলেন তিনি। নিজের ইনস্টা স্টোরিতে কঙ্গনা লিখেছিলেন, “এখনও পর্যন্ত কোনও ডেট চূড়ান্ত হয়নি। তাই গুজব থেকে দূরে থাকুন। যখন গোটা দেশে সিনেমা হল খুলবে তখনই সারা দেশে মুক্তি পাবে এই ছবি।” অক্ষয় কুমারের বেল বটম মুক্তির পর দর্শকদের মধ্যে হলে ফেরার প্রবণতা বাড়ছে ফলে অভিনেত্রী আশাবাদী বড়ো পর্দায় তার ছবি নিয়ে।

বেল বটম মুক্তির পর অক্ষয় কুমারকে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা জানান “ব্লকবাস্টার ছবি বেল বটম দেখুন সিনেমা হলে। গোটা টিমকে অভিনন্দন। প্রথম পদক্ষেপ তারাই নিল। বিজেতা তারাই।” পাল্টা অক্ষয় কুমার ও থালাইভি মুক্তির অপেক্ষায় আছেন বলে জানান। আগামী ১০ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে “থালাইভি”।

সিনেমার ট্রেলার মুক্তির সময় মঞ্চে উঠে আবেগের বশে চোখে জল কঙ্গনার।কঙ্গনা লেখেন, “আমি নিজেকে বাব্বর শেরনি বলি। আমি কখনও কাঁদিনা। কাউকে কাঁদাতেও দিই না। মনে নেই শেষ বার কখন কেঁদেছিলাম। কিন্তু আমি আজ কেঁদেছি। কেঁদে খুব ভাল লাগছে।” ‘থালাইভি’র পরিচালক বিজয়ের প্রসঙ্গে বলতে বলতেই কেঁদে ফেলেন কঙ্গনা। বিজয়ই তাঁর ট্যালেন্টের কদর করেছেন, জানান অভিনেত্রী। এমনকি বলিউডে যেভাবে সাধারণত অভিনেতাদের যেভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে সে পথে না হেঁটে বিজয় যেভাবে তাঁকেও সমগুরুত্ব দিয়েছেন তাতে আপ্লুত কঙ্গনা। তাঁর কথায়, “কীভাবে অভিনেতাদের ট্রিট করতে হয়, কীভাবেই বা ক্রিয়েটিভ পার্টনারশিপ গড়ে তুলতে হবে তা শিখেছি ওর থেকেই।”

ছবির জন্য নিজেকে যথেষ্ট পরিশ্রম করে অন্য লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ২০ কেজি ওজন বাড়ানোর পাশাপাশি প্রস্থেটিক মেক আপ নিতে হয় তাকে।যদিও ট্রেলার মুক্তির পর থেকেই প্রশংসায় পঞ্চমুখ সকলেই।ছবিতে কঙ্গনা রানাওয়াত ছাড়াও রয়েছেন অরবিন্দ স্বামী। রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও। আগামী মাসেই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত “থালাইভি”।

 

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles