কুকুরদের খাওয়াতে গিয়ে হেনস্তার মুখে শ্রীলেখা: সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও

লকডাউনের জন্য রাস্তাঘাট শুনশান। আর তাই আজকাল না খেয়ে থাকতে হচ্ছে রাস্তার কুকুর বেড়াল গুলোকে। তাই নিজের বাড়ির রান্নাই তাদের খাইয়ে দেন । কিন্তু এতেও চরম অশান্তির মুখে পড়তে হয় টলিউডের নামজাদা অভিনেত্রী শ্রীলেখাকে। কুকুরদের খাওয়ানো নিয়ে অনেকেই তাকে অনেক কথা শুনিয়েছেন এবং যথেষ্ট অপমানও করেছেন।

সেই সব কথাই সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো করে শেয়ার করেন তিনি। সেখানে তার আশেপাশের মানুষগুলির ওপর তাঁর চরম ক্ষোভ প্রকাশ করেন। শ্রীলেখাকে বলতে শোনা যায়, বর্তমানে বড়লোকদের বস্তিতে থাকেন তিনি। তাই এই স্ট্যাটাসে হাই প্রোফাইল মানুষগুলির মধ্যে মানবতাবোধ লোপ পেয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমানে যে সোসাইটিতে তিনি রয়েছেন, সেখানকার মানুষ বার বার অপমান করছেন তাঁকে। একা মহিলা থাকেন বলে কী এতো সাহস পাচ্ছেন তারা তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রীলেখা।

তিনি শুধু যে অবলা প্রাণীদেরই কষ্টের কথা বললেন এমনটা নয়। সোসাইটির যে নিরাপত্তারক্ষী রয়েছেন তাদের নিয়েও তিনি বেশ চিন্তিত। তাই তাঁদের চা থেকে লেবু জল, সবকিছুর ব্যবস্থা করছেন তিনি। কিন্তু সেই সোসাইটির মানুষ একবারের জন্যও নিরাপত্তারক্ষীদের কথা কেউ ভেবে দেখেন না।

শুধু তার সোসাইটির মানুষজনই যে অমানবিক তা নয়। লকডাউনের জন্য এখন মানুষের রোজগার বন্ধ। যারা দিনমজুরি করেন তাদের ক্ষেত্রে আজকাল খাবার জোগাড় করা কঠিন। কিন্তু এই সময় জনপ্রতিনিধি হয়েও কিছু সাংসদ মুখে মাস্ক পরে রূপচর্চা করছেন আবার কেউ আবার রান্নার ভিডিয়ো শেয়ার করছেন। যেখানে মানুষ এক মুঠো চালের জন্য লড়াই করছে সেখানে এনারা নিজেদের রান্নাঘর দেখাচ্ছেন, কি ভাবে তারা করতে পারেন বলে অভিযোগও জানান শ্রীলেখা। তিনি আর্জি জানিয়ে বলেন,’ দয়া করে এসব করবেন না এখন। নিজেদের রান্নার ছবি নিজেদের কাছে রাখুন।’

 

RELATED Articles

Leave a Comment