দলীয় নেতাদের সাথে একত্রে ভিডিও কনফারেন্স করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর

লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি চিঠি লিখে জানান, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত করতে। তার ফলে করোনা মোকাবিলার উপায় সম্পর্কে তাদের উদ্বেগ জানতে পারবেন প্রধানমন্ত্রী। দিতে পারবেন পরামর্শও। তাঁর চিঠিতে অধীরবাবু বলেন, “করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে পুরো দেশ উদ্বিগ্ন। সকল দলের নেতাদের করোনা নিয়ে উদ্বেগ সম্পর্কে আপনার জানা দরকার। পাশাপাশি আপনার মূল্যবান মতামত এবং পরামর্শও এই সময় ভীষণ প্রয়োজন। তার জন্য ভিডিও কনফারেন্স করা সবচেয়ে উপযুক্ত হবে,”।

করোন ভাইরাস মোকাবিলায় মোদী সরকার মঙ্গলবার মধ্যরাত থেকে 21 দিনের জন্য দেশব্যাপী লকডাউন কার্যকর করেছে। ভারত এ পর্যন্ত কোভিড -১৯ এ ১৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৭৪৯।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর