২৪ মার্চ রাত আটটায় প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে আগামী ৩১ মার্চ পর্যন্ত নয়, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে। করোনাভাইরাসের প্রকোপ কমাতে তা ছাড়া আর কোনও উপায় ছিল না, এমনটাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলিউড, টলিউড, টেলিপাড়া ও মিউজিক ইন্ডাস্ট্রির তারকারা অনেকেই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন টুইটারে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। আন্তর্জাতিক সংগীতশিল্পী সৌমিতা সাহা ও যোগ দেন সেই কোয়ারেন্টাইন সমর্থনকারি তারকাদের দলে। সৌমিতাকে দেশ বিদেশের মানুষ সঙ্গীত শিল্পী হিসেবে চিনলেও তিনি সাম্প্রতিককালে চারুকলা জগতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন অনবদ্য চিত্রকলার মাধ্যমে। তরুণ চিত্রকরদের মধ্যে প্রথম সারিতেই আসে সুন্দরী গায়িকার নাম।
বাড়িতে থেকে লকডাউন সফল করার এক বিরল দৃষ্টান্ত তুলে ধরলেন এই শিল্পী, সেল্ফ কোয়ারেন্টাইন ও লকডাউন কে থিম হিসেবে ব্যবহার করে তিনি দুটি ছবি আঁকেন যা ছুঁয়ে যায় নেটিজেনদের হৃদয়। সাধারণ দর্শক ছাড়া ও দেশের স্বনামধন্য চিত্রকরমন্ডলিও হন তরুণ শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ।
বাড়িতে থেকে লকডাউন সফল করার অনুরোধ জানিয়ে টেলি সাক্ষাৎকারে গায়িকা বলেন “এই লকডাউন ফেজটা আমরা যদি প্যানিক টুকু বাদ দিয়ে সাবধানতা অবলম্বন করে ঘরে থাকি তবেই ভালো। আসুন না এই সময়টা একটু সৃজনশীলতা দিয়ে ভরিয়ে রাখি। নিজেদের ঘরকেই ভাবি ‘ল্যাজারেত’।”
উল্লেখ্য শিল্পীর আঁকা লকডাউন ছবির মিইজের সাথে শিল্পীর চেহারার অদ্ভুত মিল, শিল্পী জানান ওটি অনিচ্ছাকৃত সেল্ফ পোর্ট্রেটে পরিনত হয়, ঘরে থেকে আয়নায় নিজের মুখ বেশী দেখার কারণে।
সৌমিতা আরও জানান ছবি দুটি আঁকা লকডাউন কে সমর্থন করে মানুষের মধ্যে পজিটিভ ভাইব ছড়িয়ে দেওয়ার জন্য এই ভাবেই শিল্পী লড়াই করার আবেদন জানিয়েছেন দেশের নাগরিকদের।





