Sreelekha Mitra taunts Rituparna Sengupta: ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) অভিনীত ছবি অযোগ্য মুক্তির আগেই ইডির তলব পেলেন অভিনেত্রী। রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর আগামী ৫ই জুন সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণাকে হাজিরা দিতে বলা হয়েছে। ৭ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অযোগ্য’ ছবিটি। এই ছবিটি ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির ৫০তম ছবি। তার ২ দিন আগেই ইডির অফিসে তলব করা হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)।
গতকালের এই খবরে সরগরম রয়েছে টলিপাড়া। এবার ঋতুপর্ণাকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই খবরের লিঙ্ক শেয়ার করে অভিনেত্রী লেখেন, “বড় হওয়ার সহজ উপায়…”(Sreelekha Mitra taunts Rituparna Sengupta)। এরপর সৌরভ দত্ত নামের এক ব্যক্তির পোস্ট শেয়ার করেন অভিনেত্রী। সেই পোস্টে লেখা ছিল “রোজভ্যালি, রেশন – অনেক দুর্নীতিতেই নাম জড়াচ্ছে ঋতুপর্ণার (Rituparna Sengupta)। কিন্তু, টলিউড ইন্ডাস্ট্রি থাকবে নীরব! এই মেরুদন্ডহীনতা নিয়ে এরাই আবার মাঝে মধ্যেই জ্ঞানের যত দার্শনিক উক্তি করে…”। পোস্টট শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা (Sreelekha Mitra) লেখেন, “যাক কেউ কেউ বোঝে তাহলে, ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু চুপ…” (Sreelekha Mitra taunts Rituparna Sengupta)।
এই প্রসঙ্গে শ্রীলেখাকে (Sreelekha Mitra) প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “আমি একটা কথাই লিখেছি, বড় হওয়ার সহজ উপায়। বড় হতে গেলে ইডির তলব পেতে হয়। বাকি আমি আর কিছু জানি না। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্য কেউ এবিষয়ে বেশি ভাল বলতে পারবে। সকলেই জানে শ্রীলেখা মিত্র এধরনের কথা বলে। এর আগেও একবার ঋতুপর্ণার কাছে ইডির তলব গিয়েছিল। সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, শুধু খবরটা শেয়ার করেছি মাত্র” (Sreelekha Mitra taunts Rituparna Sengupta)।
ইডির তলব প্রসঙ্গে ঋতুপর্ণা (Rituparna Sengupta) জানিয়েছিলেন, তাঁর সঙ্গে ‘ষড়যন্ত্র করা হচ্ছে…।’ এই কথাকে কটাক্ষ করে শ্রীলেখা বলেন, “শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) ষড়যন্ত্র করছে? (হেসে)। ঋতু কী বলেছে সেটা জানার আমার কোনও আগ্রহ নেই (Sreelekha Mitra taunts Rituparna Sengupta)। চোর যদি চুরি করে, খুনি যদি খুন করে, সে কি বলবে হ্যাঁ আমি খুন করেছি”?
উল্লেখ্য, বহুবার টলিউড বলিউডের অন্দরেই স্বজনপোষণ প্রসঙ্গে অভিযোগ উঠেছিল। স্বজনপোষণ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন শ্রীলেখা (Sreelekha Mitra)। সেখানে ঋতুপর্ণা সহ একাধিক তারকার নাম উঠে আসে। অভিনেত্রী বলেন, “এই ইন্ডাস্ট্রিতে গডফাদার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গডফাদার হলেন সেই ব্যক্তি, যিনি কোনও কিছুর বিনিময়ে তোমায় কাজ পাইয়ে দেবেন। আমার সেই অর্থে কোনও গডফাদার ছিল না। সেসময় মূলত, প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপস দা (তাপস পাল) ইন্ডাস্ট্রি চালাত। তার মধ্যে বুম্বাদা (প্রসেনজিৎ) নম্বর ওয়ান, তিনি ইন্ডাস্ট্রি। সেসময় আমাকে প্রথমেই নায়িকার চরিত্র দেওয়া হয়নি। পার্শ্ব চরিত্রই করতে হয়েছে। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও। কারণ, তখন ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিৎ-এর প্রেম। কারণ, মূলত বুম্বাদাই ইন্ডাস্ট্রি চালাত। ঋতুপর্ণা (Rituparna Sengupta) দেরি করে আসতেন, তারপরও তাঁকেই নায়িকার চরিত্রে নেওয়া হত। সেকারণেই টেলিভিশনেই বেশি কাজ করতে শুরু করি। আমি তো কারও সঙ্গে জুটিই করতে পারলাম না” (Sreelekha Mitra taunts Rituparna Sengupta)।





