ভয়ঙ্কর! তীব্র তাপপ্রবাহের জের, দাবদাহের ফলে মাত্র ২ ঘণ্টাতেই মৃত্যু ১৬ জনের, হাসপাতাল যেন শ্মশানপুরী

16 died in 2 hours due to severe heatwave: ব্যবধান মাত্র ২ ঘণ্টার। আর এই ২ ঘণ্টার মধ্যেই প্রাণ হারালেন ১৬ জন (16 died in 2 hours due to severe heatwave)। অনেক চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতাল যেন শ্মশানপুরীতে পরিণত হয়েছে। তাপপ্রবাহের জেরে প্রাণ গেল এতজনের। ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যে।

ঘটনাটি ঘটেছে বিহারের ঔরঙ্গাবাদের এক জেলা হাসপাতালে। গত বুধবার ঔরঙ্গাবাদের তাপমাত্রা ছিল ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বৃহস্পতিবার তা একটু কমে দাঁড়ায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। তাপপ্রবাহ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তা দেখা যাচ্ছে চোখের সামনে। গতকাল, বৃহস্পতিবারই দিল্লিতে তাপপ্রবাহের জেরে একজনের মৃত্যুর খবর মিলেছিল। আর এর কিছু ঘণ্টা কাটতে না কাটতেই বিহার থেকে এই একই কারণে ১৬ জনের মৃত্যু হল (16 died in 2 hours due to severe heatwave)

দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার-সহ একাধিক রাজ্য যেন জ্বলছে। তীব্র তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাখা হচ্ছে আইস প্যাক, ওষুধের। সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। বেলার পর থেকে বিকেল পর্যন্ত বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে (16 died in 2 hours due to severe heatwave)

এরই মধ্যে ঔরঙ্গাবাদের ওই জেলা হাসপাতালে তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে ভর্তি হন ৩৫ জন। কিন্তু মাত্র ২ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় ১৬ জনের (16 died in 2 hours due to severe heatwave)। হাসপাতালে এখন শুধু হাহাকার। যেন শ্মশানপুরী হাসপাতাল।

তাপপ্রবাহের জেরে বিহারে গত বুধবার একটি স্কুলেরই কমপক্ষে ১৬ জন ছাত্রীর অজ্ঞান হয়ে যাওয়ার খবর মেলে। অ্যাম্বুলেন্স না মেলায় বাইক, রিক্সা করেই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামুই, বেগুসরাইয়ের স্কুল থেকেই পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার খবর মেলে। কিন্তু তা সত্ত্বেও ছুটি ঘোষণা করা হয় না স্কুলে (16 died in 2 hours due to severe heatwave)

এই নিয়ে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব একহাত নেন নীতীশ সরকারকে। তিনি বলেন, “বিহারে কোনও গণতন্ত্র নেই। নেই কোনও সরকারও। কেন মুখ্যমন্ত্রী এমন দুর্বল? তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, চিকিৎসকরা বলছে বাচ্চারা যেন নিরাপদ স্থানে থাকে, এর পরও স্কুল খোলা রাখা হচ্ছে”।

তীব্র সমালোচনার মুখে পড়ে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় বিহার সরকার। আগামী ৮ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বল খবর (16 died in 2 hours due to severe heatwave)

RELATED Articles