আজ মঙ্গলবার, সকাল দিয়ে নেটপাড়ার সকলে তাঁর উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা জানিয়ে চলেছেন। এখন একটাই ট্রেন্ড করছে নেটপাড়ায়, ‘বার্থডে উইশ ফর লতা মঙ্গেশকর’। আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে এই কিংবদন্তী গায়িকার জন্য শুভেচ্ছা বার্তায়। এমনিই তাঁর সুর আর গানে মেতে থাকেন সকলে। তাঁর জন্মদিনের এই বিশেষ দিনে, আরও বেশি করে তাঁকে মনে করছেন সকলে।
বলিউডের নামজাদা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ এদিন তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর কদর গোটা বিশ্ব জুড়ে। হাজার-হাজার গান তার কাছে কোনো ব্যাপারই নয়। এখনও মাঝে মধ্যে নানা গানে তাঁর সুর ভেসে আসে। এখনও মানুষের মনের মনিকোঠায় তাঁর নাম রয়েছে। এই বিশেষ দিনে বলিউডের কিংবদন্তী গায়িকাকে শুভেচ্ছা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
Birthday greetings to respected Lata Didi. Her melodious voice reverberates across the world. She is respected for her humility & passion towards Indian culture. Personally, her blessings are a source of great strength. I pray for Lata Didi’s long & healthy life. @mangeshkarlata
— Narendra Modi (@narendramodi) September 28, 2021
সোশ্যাল মিডিয়ায় টুইট করে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, “শ্রদ্ধেয় লতা দিদিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর সুরেলা কন্ঠ গোটা বিশ্বজুড়ে সমাদৃত, তাঁর মানবিকতা ও ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধার জন্য। তাঁর আশীর্বাদ মহৎ কাজকে এগিয়ে নিতে সাহায্য করে। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।” ৭০ বছর ধরে গানের জগতের সঙ্গে যুক্ত এই কিংবদন্তী তারকা। ১৯২৯ সালে জন্মগ্রহণ করেছেন এই কিংবদন্তি ব্যাক্তিত্ব। আজ ৯২তম জন্মবার্ষিকী কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের।
একের পর এক গান গেয়ে চলেছেন তিনি। আজও তাঁর গানে মেতে থাকেন আপামর বাঙালি। প্রবীণ এই শিল্পী এখন গান থেকে সরে থাকলেও, মাঝে মধ্যেই তাঁর সুর ভেসে ওঠে কানে। ১৩০০’র বেশি ছবিতে তাঁর কন্ঠ রয়েছে। ২৫ হাজারেরও বেশি তাঁর গান রয়েছে। ৩৫ টিরও বেশি ভাষায় গান গেয়েছেন তিনি। আজ সেই ব্যক্তিত্বের জন্মদিনে মেতে সকলে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!