“চ্যালেঞ্জের মত ছবি আর অবশ্যই করব না…” এ যেন এক আলাদা শুভশ্রী! সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly). দীর্ঘ বছরের পর বছর ধরে অসাধারণ অভিনয় করে যিনি মন জয় করেছেন দর্শকদের। চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে-এর মতো নস্টালজিয়া বাঁধা ছবি যেমন অভিনেত্রীর ঝুলিতে ঠিক তেমনভাবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’-র মতো সিরিজেও দক্ষতার পরিচয় রেখেছেন শুভশ্রী।

চ্যালেঞ্জের মত ছবি আর করতে চান না কেন?

তবে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দারুন ফাইটার ওম্যান শুভশ্রী। কর্মজীবনের মতোই সব সময় তাঁর কাছে গুরুত্বপূর্ণ তাঁর পরিবার। ‌রাজের ঘরণী শুভশ্রী তাঁর স্বামী ও দুই সন্তান নিয়ে সর্বদা গর্বিত। সদ্য তাঁর কোলে এসেছে কন্যা ইয়ালিনী। ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার তাঁর। একদা বিভিন্ন ছবিতেই নস্টালজিয়া বুনলেও বর্তমানে ছবিতে অভিনয়ের ক্ষেত্রে সতর্ক শুভশ্রী।

সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন আবার চ্যালেঞ্জের মত ছবি এলে তিনি করবেন না। কারণ
কোন কাজ করার ক্ষেত্রে তিনি সেই ছবি কিংবা সিরিজে নিজের চরিত্রকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন। চরিত্র যদি সুন্দর হয়, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাহলে সে চরিত্রে নির্দ্বিধায় অভিনয় করবেন রাজের ঘরণী।

ইয়ালিনি জন্মের সময় ওজন বৃদ্ধি হয়েছিল শুভশ্রীর। তবে খুব সুন্দর ভাবেই নিজেকে মেনটেইন করে নিয়েছিলেন অভিনেত্রী। এই বিষয়ে তিনি সাক্ষাৎকারে বললেন, তিনি খুব স্বাভাবিক প্রসেসে ওজন কমিয়েছেন। তার জন্য
শরীরের উপর অত্যাধিক কোন অত্যাচার করেন নি।

আরও পড়ুনঃ শুভশ্রীর নামে বিস্ফোরক অভিযোগ! বিধায়ক পত্নী হয়ে যা ইচ্ছে তাই করছেন নায়িকা?

শুভশ্রীর মুখে সবসময় ঝলমলে হাসি। এর কারণ কি? অভিনেত্রী বললেন, এই হাসির কারণ তাঁর স্বামী রাজ। সব সময় অভিনেত্রীকে খুশি রাখেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে রাজের পরিচালনায় শুভশ্রী অভিনীত ছবি সন্তান। এই ছবিতেও নজরকাড়া অভিনয় করেছেন শুভশ্রী।‌ দেবের ‘খাদান’-কে চ্যালেঞ্জ করেই যেন মুক্তি পেয়েছে ‘রাজশ্রীর’ সন্তান।

RELATED Articles