কো-স্টারের সঙ্গে দুর্দান্ত নাচ, ভিডিও ভাইরাল ‘খড়কুটো’-এর গুনগুনের

টিকটক তো বিদায় নিয়েছে অনেকদিন হল, কিন্তু তা বলে কি আর প্রতিভা থেমে থাকে। কত প্ল্যাটফর্মই তো রয়েছে নিজের প্রতিভা তুলে ধরার জন্য। শুধু নাচ গান কেন, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটু হাসি মজা করার খোরাকও জোটানো যায়। ঠিক সেরকমই নিজের ক্রিয়েটিভিটিকে প্রদর্শন করার এক অনন্য রাস্তা খুঁজে বের করেছেন ‘খড়কুটো’ ধারাবাহিকের গুনগুন ওরফে অভিনেত্রী তৃণা সাহা। লাল টুকটুকে পোশাক পরে শুটিং-এর মাঝেই সহ-অভিনেত্রীদের সঙ্গে নাচে মাতলেন তিনি।

সম্প্রতি, তৃণা একটি ভিডিও পোস্ট করেন তার ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা গেছে দুই সহ-অভিনেত্রীর সঙ্গে ফাটিয়ে নাচছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, “রবিবারের মজা”। পোস্ট করার সঙ্গে সঙ্গেই নিমেষে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। অনেকেই কমেন্টে তাদের এই নাচের প্রশংসা করেন। অনেকে আবার মজার ছলে করা এই ভিডিওটি বেশ উপভোগ করেছেন বলেও লেখেন।

কিছুদিন আগেই শুরু হয়েছে ‘খড়কুটো’ নামের ধারাবাহিকটি। শুরু থেকেই টিআরপি বেশ বাড়তির দিকেই। ইতিমধ্যেই ‘খোকাবাবু’, ‘কলের বউ’, ও ‘খড়কুটো’এর মতো ধারাবাহিকে কাজ করেছেন তৃণা সাহা। ২০১৬ সালে সহকারী পরিচালক হিসেবে টলিপাড়ায় পা রাখেন তৃণা। তখন তার ওজন ছিল ৭২ কেজি। এই ফিগার নিয়ে অভিনেত্রী হিসেবে নো চান্স। তাই মাত্র ১৫ দিনে ৬ কেজি ওজন কমিয়ে ‘খোকাবাবু’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। ‘কলের বউ’ ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তৃণা।

তৃণা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এরকম মজাদার ভিডিও শেয়ার করেন। কানাঘুষো শোনা যায়, অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু এই বিষয় নিয়ে মুখ খোলেননি কেউই। একে অপরকে ভালো বন্ধুই বলেন তারা। নীলের সঙ্গেও অনেক ছবি পোস্ট করতে দেখা গেছে তাঁকে।

আরও অন্যান্য খবর