সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর বলিউডের গোটা চিত্রটাই বদলে গেছে। তার মৃত্যু রহস্যের কিনারা করতে গিয়ে বেড়িয়ে এসেছে বলিউডের অনেক অন্ধকার দিকগুলি। স্বজনপোষণ থেকে শুরু করে মাদকযোগ, এসবের দিকেই আলোকপাত করানো হয়েছে। এসব ঘটনা থেকে অনেক বলিউড তারকাই নিজেদের বিরত রেখেছেন। কিন্তু অক্ষয় কুমার তাদের অন্যতম। অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ও বলিউডের সঙ্গে মাদকের সংযোগ নিয়ে মুখ খুললেন আক্কি।
একটি ভিডিও শেয়ার করে অক্ষয় কুমার বলেন, সুশান্ত রাজপুতের আকস্মিক মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। তাঁর মৃত্যুর পর বলিউডের অনেকগুলি দিক তুলে ধরা হয়েছে যার মধ্যে মাদকযোগ অন্যতম। ইন্ডাস্ট্রিতে যে মাদকসেবনের চল রয়েছে তা তিনি কোনওভাবেই অস্বীকার করেন না, কিন্তু তা বলে যে সব তারকাই মাদক সেবন করেন, এ কথা বিশ্বাস করাও উচিত নয়। হাতজোড় করে দর্শকদের উদ্দেশে এই বার্তাই দেন অভিনেতা। এটি একটি আবেগপূর্ণ বিষয়, তাই এ নিয়ে সংবাদমাধ্যমকেও অতি সাবধানে কোনও কথা বলতে বলেছেন তিনি। তাঁর মতে, সংবাদমাধ্যমের একটি নেতিবাচক উক্তি কোনও তারকার কেরিয়ার শেষ করে দিতে পারে।
https://twitter.com/akshaykumar/status/1312359749724196866?s=20
তিনি এও বলেন যে মাদক একটি অবৈধ বিষয় কিন্তু দেশের আইন ও বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ ভরসা রয়েছে তাঁর। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যে এই বিষয়ে সঠিকভাবে কাজ করবেন বলেই আশা রাখছেন তিনি। তাছাড়া, বলিউডের বিভিন্ন তারকাও যে এসিবি-এর সঙ্গে সহযোগিতা করবেন, তাও বিশ্বাস করেন তিনি।
এই প্রথম কঙ্গনা রানাওয়াত বাদে বলিউডের বড় কোনও তারকা বলিউডের সঙ্গে মাদকযোগ নিয়ে সর্বসমক্ষে কথা বললেন। অক্ষয় কুমারের এই ভিডিওতে করণ জোহর-সহ অনেক তারকাই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। করণ জোহরের উপরেও আরোপ লাগানো হয় যে গত বছর তার বাড়ির একটি হাউজ পার্টিতে নাকি মাদকসেবন করা হয়।





