ফের আত্মহত্যা সিনেমা জগতে, মিলল অভিনেত্রীর ঝুলন্ত দেহ, শোকস্তব্ধ কলাকুশলী

ফের এক অভিনেত্রী আত্মহত্যার খবর মিলল। ফাইভ স্টার হোটেলের একটি ঘোর থেকে উদ্ধার করা হল বছর ২৮-এর তামিল অভিনেত্রী ভিজে চিত্রার ঝুলন্ত দেহ। তামিল সিনেমা ও সিরিয়াল জগতের বেশ পরিচিত মুখ চিত্রা। তার এই অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সিনেমা জগতে।

সূত্রের খবর, বুধবার মাঝরাতে শুটিং সেরে নিজের হোটেল রুমে ফিরে যান অভিনেত্রী। এরপর সকালবেলা তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আত্মহত্যার কারণ খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিক সূত্রে খবর রয়েছে যে, মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। এটা একটা কারণ হতে পারে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কিন্তু পুলিশের তরফে এখনই পরিষ্কার করে কিছু জানানো হয়নি।

কিছুদন আগেই চেন্নাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ীর সঙ্গে বাগদান পর্ব সারেন অভিনেত্রী। কিন্তু এরপরই কী এমন ঘটল যে কারণে এই ঘটনা, তা তদন্ত করে দেখবে পুলিশ।

অভিনয় ছাড়াও নৃত্য ও টিভিতে সঞ্চালনার কাজও করতেন অভিনেত্রী। সকালবেলাই তার এরকম মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তার অনুরাগীরা।

প্রসঙ্গত, এই বছর একের পর এক বেশ কিছু অভিনয় জগতের মানুষের আত্মহননের খবর পাওয়া গিয়েছে। ১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। তার সেই মৃত্যুর তদন্ত এখনও শেষ হয়নি। কিছুদিন আগেই ধর্মশালাতেও উদ্ধার হয় অভিনেতা আসিফ বসরার ঝুলন্ত দেহ। পরপর এত মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা অভিনয় জগতের কলাকুশলীরা।

RELATED Articles