গানে-নাচে জমজমাট আদিত্য়-শ্বেতার রিসেপশন পার্টি, সকলের সামনেই স্ত্রীকে চুম্বনে ভরিয়ে দিলেন আদিত্য

করোনা আবহেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আদিত্য নারায়ণ ও শ্বেতা আগরওয়াল। এই পরিস্থিতিতে একেবারে ঘরোয়া অনুষ্ঠান করে মন্দিরে বিয়ে সারেন তারা। এরপর গত বুধবার ছিল নবদম্পতির গ্র্যান্ড রিসেপশন। এই রিসেপশনের বেশ কিছু ছবি ও ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় বেশ ভাইরাল।

রিসেপশনের দিন আদিত্যের পরনে ছিল কালো স্যুট, সাদা শার্ট ও শ্বেতা সেজে উঠেছিলেন লাল রঙের গাউনে। এদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বেশ কিছু সেলিব্রিটি। সস্ত্রীক উপস্থিত ছিলেন গোবিন্দা, ছিলেন কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়া। করোনা পরিস্থিতির মধ্যে খুব কম অতিথি নিয়েও বেশ ঝলমলিয়ে উঠেছিল আদিত্য ও শ্বেতার রিসেপশন।

ছেলের রিসেপশনে প্রাণ খুলে আনন্দ করেছেন উদিত নারায়ণ। কখনও তাকে নাচতে দেখা যায় স্ত্রী-য়ের সঙ্গে, আবার কখনও গোবিন্দার সঙ্গে ডান্স ফ্লোরে পা মেলান তিনি।

এদিকে নিজের রিসেপশনে নাচ করতে বাদ যাননি আদিত্যও। নতুন স্ত্রী-য়ের সঙ্গে নেচে পার্টি মাতিয়ে দেন তিনিও। পার্টিতে স্ত্রী শ্বেতাকে চুম্বন করতেও দেখা যায় আদিত্যকে। সব মিলিয়ে বেশ জমকালো হয়ে উথেছিল রিসেপশন পার্টি।

উল্লেখ্য, বলিউডে ‘শাপিত’ ছবির মধ্যে দিয়ে অভিনয় শুরু করেন আদিত্য নারায়ণ। এই ছবিতে শ্বেতা তার বিপরীতে অভিনয় করেন। এই ছবির সেটেই প্রথম আলাপ তাদের। এরপর শুরু হয় প্রেম পর্ব। দীর্ঘ দশ বছর প্রেম করার পর অবশেষে নিজেদের সম্পর্ককে পরিণতি দিলেন আদিত্য ও শ্বেতা।

আরও অন্যান্য খবর