লাভ জিহাদ ইস্যুতে কড়া অবস্থান মধ্যপ্রদেশ প্রশাসনের! ধর্মান্তকরণের চেষ্টা করলে ধ্বংস করা হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী’র

ভারতবর্ষে এখন সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় লাভ জিহাদ! আমাদের মতো গণতান্ত্রিক দেশে এই সমস্যার মূল শিকড় অনেকটা গভীরে। বিগত কিছু বছরে লাভ জিহাদের বাড়বাড়ন্ত, অত্যাচার সমস্ত রাজ্য থেকে শুরু করে কেন্দ্রের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। 
আর এবার দেশে লাভ জিহাদের মত গর্হিত কাজ রুখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পথে একাধিক রাজ্য। এই ব্যাপার আইন প্রনয়ণের মতো সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন ধরেই লাভ জেহাদ নিয়ে সরগরম উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের রাজনীতি। ইতিমধ্যে যোগী আদিত্যনাথের রাজ্য লাভ জেহাদ রোখার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে সরকারের তরফে।
সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা যে হয়নি তা ভাবাই অমূলক। তবে সরকারি সিদ্ধান্তের সামনের ধোপে টেকেনি বিরোধীদের প্রতিবাদ।
আর এবার দেশে যোগীর পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাভ জিহাদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখালেন। এবার কেউ ধর্মান্তকরণের ছক কষলে তাঁকে ধ্বংস করা হবে বলে প্রকাশ্যে হুমকি দিলেন তিনি। আর তাঁর এহেন মন্তব্যের পর‌ই দেশীয় রাজনীতিতে বিতর্কের জন্ম হয়েছে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোর করে ধর্ম পরিবর্তনের তীব্র বিরোধিতা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সরকার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে। কোথাও কোনও বৈষম্য নেই। কিন্তু, কেউ যদি আমাদের মেয়েদের সঙ্গে বাজে কিছু করার চেষ্টা করে তাহলে তাকে আমি ভেঙে ফেলব। যদি কেউ ধর্মান্তকরণ বা লাভ জিহাদের ছক কষে তাকে ধ্বংস করব।’
প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই রাজ্যের তরফে একটি বিল আনার কথা জানানো হয়েছিল। তবে তখন বলা হয়েছিল পাঁচ বছরের সাজার কথা। কিন্তু গত ২৫শে নভেম্বর বৈঠকের পরে সেই মেয়াদই বাড়িয়ে দশ বছর করা হয়। রীতিমতো কড়া ভঙ্গিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দেন, রাজ্যের মাটিতে ‘লাভ জিহাদ’ কোনও মূল্যেই হতে দেবেন না তিনি। তাঁর কথায়, ‘‘আমরা এজন্য আইন আনছি। এটা দেশকে বিভাজন করার ষড়যন্ত্র। কোনও মূল্যেই এটা আমরা হতে দেব না।’’

RELATED Articles