‘ক্রুশলকে প্রথমে পাত্তাই দিতাম না’, কেন এমন বললেন অদ্রিজা

নানান টেলি তারকার তারকার মধ্যে প্রেম, বিয়ে, এসব সাধারণ ঘটনা। লোকে বলে তারকার মধ্যে প্রেম নাকি টেকে না। তবে এমন অনেক তারকা আছেন, যারা প্রেমের পর বিয়ের করে চুটিয়ে সংসার করছেন এবং সুখী হয়েছেন।

এমনই এক ভালোবাসার কুঁড়ি ফুটতে শুরু করেছে সম্প্রতি দুই টেলি তারকার মধ্যে। যদিও এখন তারা নিজেদের একে অপরের ভালো বন্ধু বলেই অভিহিত করেন। কিন্তু তাদের মধ্যে প্রেমের যে সঞ্চার ঘটেছে, এর যথেষ্ট প্রমাণ রয়েছে। কথা হচ্ছে জনপ্রিয় টেলি তারকা ক্রুশল আহুজা ও অভিনেত্রী অদ্রিজা রায়কে নিয়ে।

বেশ কিছুদিন ধরে এই দু’জনকে একসঙ্গে দেখা যাচ্ছে। একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা তো বটেই, তাদের একসঙ্গে অনেক অনুষ্ঠানে যেতেও দেখা গিয়েছে। তবে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা এখনই স্বীকার করতে নারাজ দুজনেই।

প্রথমের দিকে নাকি ক্রুশলকে একেবারেই পাত্তা দিতেন না অদ্রিজা। তাঁকে একদম সহ্য করতে পারতেন না। অবশ্য প্রেমের প্রথম ধাপই তো ঝগড়াই হয়। একটি সাক্ষাৎকারে অদ্রিজা বলেন, তাঁর ও ক্রুশলের প্রথম দেখা হয় ২০১৮ সালে একটি শুটিং-এ। অদ্রিজার কথায় তাঁকে দেখে ক্রুশল সামান্য ‘হাই’ টুকুও নাকি বলেননি। এমনকি, অদ্রিজাকে না বলেই তাঁর মেকআপ তোলার ওয়েট টিস্যু নিয়ে চলে গিয়েছিলেন ক্রুশল।

আরও পড়ুন- ইউভান এখন আমার আর রাজের জীবন, ছেলের অন্নপ্রাশনে বললেন শুভশ্রী 

অদ্রিজা জানান, তিনি নাকি ক্রুশলের উপর এমনই রেগে ছিলেন যে তাঁর প্রিয় বান্ধবীকে ক্রুশলের অভিনীত ধারাবাহিকও দেখতে দিতেন না। কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে। খুব বেশিদিনের বন্ধুত্ব না হলেও বন্ধুত্ব বেশ গাঢ়। সেটা ভবিষ্যতে যদি অন্য মাত্রায় পৌঁছয়, তাহলে তা সকলকে জানাবেন একথাও বলেন অভিনেত্রী। তবে সবাইকে জানানোর আগেই হযে তাদের অনুরাগীদের সকলে সবকছু বুঝে নিয়েছেন, তা বেশ স্পষ্ট।

RELATED Articles