প্রকোপ কমেনি করোনার! ফের লকডাউন জারি ইমরানের দেশে

দীর্ঘ এক বছরে কমেনি করোনার প্রকোপ।কেবল পাকিস্তানই নয়, গোটা বিশ্বেই ক্রমে ফের আতঙ্ক ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। পরিস্থিতি এমনই যে, ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ইটালি। এদিকে জার্মানিতে শুরু হয়েছে সংক্রমণের তৃতীয় ঢেউ। অন্যদিকে ভারতকে পিছনে ফেলে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।

প্রথম, দ্বিতীয় ছেড়ে এবার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে পাকিস্তানে‌ও। এই পরিস্থিতিতে আগামীকাল, সোমবার থেকে দেশের পাঞ্জাব প্রদেশের গুরুত্বপূর্ণ সাত শহরাঞ্চলে লকডাউন ঘোষণা করেছে ইমরান সরকর।

আরও পড়ুন –ভরসা সেই ভারত! করোনা যুদ্ধে ইসলামাবাদের পাশে মোদী সরকার, পৌঁছচ্ছে সাড়ে চার কোটি দেশীয় টিকার ডোজ

জানা গেছে আগামী দু’সপ্তাহ এই লকডাউন থাকবে লাহোর, রাওয়ালপিণ্ডি, সারগোধা, ফয়সলাবাদ, মুলতান, গুজরানওয়ালা ও গুজরাটে।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানে প্রতিষেধক দান শুরু হয়েছে ভারতে শুরু হওয়ার বেশ কিছুদিন পরে। তবে টিকাকরণ শুরু হলেও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে ধন্দ ছিল শুরু থেকেই। কারণ চীনের স্বাস্থ্যদপ্তরের তরফে সম্পূর্ণ সবুজ সংকেত পাওয়ার আগেই সেই টিকা ব্যবহার করার অনুমতি দিয়ে দেয় ইসলামাবাদ।

পরিপূর্ণ হবে এই অবস্থায় আরব আমিরশাহির বিশাল ঋণ রয়েছে পাকিস্তানের মাথায়। অবস্থা অত্যন্ত শোচনীয়। উক্ত পরিস্থিতিতে ইমরানের দেশের পক্ষে টিকা কেনা খুবই সমস্যার। কয়েক দিন আগেই খোওয়াজা জানিয়ে দিয়েছিলেন, এই মুহূর্তে টিকা কেনার কোনও পরিকল্পনা পাকিস্তানের নেই। তাঁদের ভরসা হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী অনাক্রম্যতা এবং বন্ধু দেশগুলির থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া টিকা। এই পরিস্থিতিতে GAVI-র সাহায্যে সাড়ে চার কোটি ভারত-নির্মিত প্রতিষেধকের ডোজ পাচ্ছে পাকিস্তান।

RELATED Articles